বিনোদন

ইতিহাস গড়তে চান নোরা

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বলিউডের নারী নৃত্যশিল্পীদের তালিকা করলে একেবারে প্রথম সারিতে থাকবে যার নাম, তিনি নোরা ফাতেহি। ‘সাকি সাকি’, ‘দিলবার দিলবার’ গানগুলোয় তার নাচের মুদ্রায় মাত হয়েছে দর্শক। তবে এই পথচলাটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতে কাজ করার অভিজ্ঞতা ও নিজের লক্ষ্য নিয়ে কথা বলেন নোরা।

তার ভাষ্যে, ‘আমি বলিউডে ইতিহাস গড়তে চাই।’ সঙ্গে মরক্কান-কানাডিয়ান অভিনেত্রী যোগ করেন, ‘শিল্পী পরিচয়টা আমার জন্য বাড়তি পাওয়া। ভেতর ভেতর আমি খুবই উন্মাদ, একটু অস্বাভাবিক, ক্ষুধার্ত ও উচ্চাকাক্সক্ষী। আমার উচ্চাকাক্সক্ষী স্বভাবের জন্য মাঝে মাঝে নিজেকেই ভয় পাই।’

আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। তার মধ্যে ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ উল্লেখযোগ্য। হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবিতেও নোরা সমান দক্ষ। তেলুগু, মালয়ালম এবং তামিল ছবিতেও তার সরব উপস্থিতি নজর কাড়ে।

তবে কেবল বড়পর্দাই নয়, টেলিভিশন এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝালাক দিখ লা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়্যালিটি শোতেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা