বিনোদন

জামিন পেলেন কণ্ঠশিল্পী মিলা

বিনোদন প্রতিবেদক : অ্যাসিড হামলার মাধ্যমে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার এসিড দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক দিলারা আলো চন্দনার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মিলা। মিলার পক্ষে জামিন শুনানি করেন শাহিন আহমেদ। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকার মুচলেকায় মিলার জামিন মঞ্জুর করেন।

গত ১১ ফেব্রুয়ারি মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

জানা যায়, মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২০১৯ সালের ২ জুন দুর্বৃত্তদের ছোঁড়া অ্যাসিডে দগ্ধ হন। ওইদিন রাত আটটার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরে পারভেজের গায়ে কে বা কারা অ্যাসিড ছুড়ে মারে। এতে তার শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে যায়। এ ঘটনায় ৪ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন পারভেজ সানজারির বাবা এসএম নাসির উদ্দিন।

উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে মিলা-পারভেজ বিয়ে করেন। কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরে। ছয় মাস সংসার করার পর ওই বছরের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়। এরপর উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা