বিনোদন

আবেদনময়ী পোশাকে ফের ঝড় তুললেন মিথিলা

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় মিথিলার। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

বিয়ে ছাড়াও চলতি বছরের নানা সময়ে পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। বছরের শেষ লগ্নে এসেও পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়লেন তিনি।

সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিথিলা তার ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়- ডার্ক রুমে বসে আছেন মিথিলা। তার পরনে শাড়ি। জানালার ফাঁক গলে আলো এসে পড়েছে মিথিলার চোখে-মুখে। তার দৃষ্টি থেমে গেছে অজানা ঘরে! আর বৃটেনের বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’ শিরোনামের গানের মুখ ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন মিথিলা। বাংলায় যার তরজমা দাঁড়ায়- ‘আমি আপনাদের দিকে তাকিয়ে, যেখানে ভালোবাসা অন্তর্নিহিত/ তখনই আমার গিটার বেজে ওঠে।’

আবেদনময়ী ছবির সঙ্গে বিটলসের গানের এমন কথা অনেককেই ভাবিয়ে তুলবে। কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ তার পোশাক নিয়ে যেমন প্রশ্ন তুলেছেনে তেমনি তার চরিত্র নিয়ে কটূক্তি করছেন। ছবিটি পোস্ট করার ১৩ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে ২৭ হাজারের বেশি। মন্তব্য পড়েছে ২ হাজারের বেশি।

নিশাত তাবাসসুম তন্নি নামে একজন লিখেছেন- ‘কিরে মিথিলা তোমার কি লজ্জা শরম নাই এত গালি খাওয়ার পরও তুই ফেসবুকে এ ধরনের ছবি কীভাবে দেস! তুমি মনে হয় পৃথিবীর একমাত্র ব্যক্তি যার চোখে উপরওয়ালা লজ্জা শরম বলতে কিছু দেয়নি!’ মোশাররফ নামে একজন লিখেছেন- ‘একটি জাতিকে মেধা শূন্য করতে তোমরাই যথেষ্ট! এসব দেখে সমাজ পর্নোগ্রাফির দিকে আকৃষ্ট হচ্ছে। যার ভবিষ্যত পরিণতি ভয়ংকর।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্স।

প্রেম-বিয়েকে কেন্দ্র করে অসংখ্যবার সমালোচনার মুখে পড়েছেন মিথিলা। গত ২৪ আগস্ট ও ১৮ সেপ্টেম্বর আলাদা আলাদা ছবি পোস্ট করেও নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও চলতি বছরের আরো কয়েকবার এমন পরিস্থিতির মুখে পড়েন মিথিলা। আবারো একই ঘটনার মুখোমুখী হলেন এ অভিনেত্রী। বিতর্ক যেন তার পিছু কিছুতেই ছাড়ছে না।

দীর্ঘ দিন কলকাতায় শ্বশুরবাড়িতে ছিলেন রাফিয়াথ রশীদ মিথিলা। সম্প্রতি ঢাকায় ফিরেন তিনি। দেশে ফিরেই যুক্ত হন ‘কনট্র্যাক্ট’ সিনেমার শুটিংয়ে। এটি যৌথভাবে পরিচালনা করছেন তানিম নূর আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। একই লেখকের উপন্যাস নিয়ে মিথিলার বর সৃজিত নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা