বিনোদন

মায়ের মৃত্যুবার্ষিকীতে দীঘির আবেগঘন স্ট্যাটাস

বিনোদন প্রতিবেদক : আজ ২৯ ডিসেম্বর, প্রয়াত চিত্রনায়িকা দোয়েলের ৯ম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বড় পর্দার এই অভিনেত্রী। তাঁর মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় যাত্রা শুরু করলেও সময়ের পরিক্রমায় আজ তিনি সিনেমার নায়িকা। সেই ছোট্ট দীঘি এখন সিনেমার নায়িকা। ব্যস্ত আছেন সিনেমার শুটিং নিয়ে।

মায়ের মৃত্যু দিবসে স্মৃতিকাতর হয়ে দীঘি ফেসবুকে লিখেছেন, “আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। নয় বছর হয়ে গেল মা তুমি আমার সঙ্গে নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আমি তোমাকে অনেক ভালোবাসি। সবাইকে অনুরোধ করছি আমার মায়ের জন্য দোয়া করুন।”

১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে দোয়েলের জন্ম। ১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দোয়েল। এতে তার সহশিল্পী ছিলেন রাজ্জাক। ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’সহ বহু সিনেমায় অভিনয় তিনি দারুণ জনপ্রিয়তা পান। প্রায় একশরও বেশি সিনেমায় অভিনয় করেছেন দোয়েল। দোয়েল অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’। এতে তার স্বামী সুব্রত এবং মেয়ে দীঘিও অভিনয় করেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা