বিনোদন

প্রসেনজিৎ, সৃজিত ও অমিতাভরাও হোম কোয়ারেন্টাইনে

বিনোদন ডেস্ক:

করোনা ভাইরাস নিয়ে যখন পুরো বিশ্ব তটস্থ। তখন ভয়াবহ করোনা পরিস্থিতির দিকে ভারতও। এরইমধ্যে দেশটিতে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে। মুম্বাইয়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

আর এজন্য দক্ষিণ আফ্রিকা এখনও করোনার প্রভাবমুক্ত থাকলেও নির্ধারিত দিনের এক দিন আগে শুটিংয়ের কাজ সেরে দেশে ফিরলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর দেশে ফিরেই তারা হোম কোয়ারেন্টাইন বরণ করে নিয়েছেন।

বৃহস্পতিবার সৃজিতের পরবর্তী 'কাকাবাবু' সিরিজের শুটিং শেষ করেই কলকাতা বিমানবন্দরে নামে টিম ‘কাকাবাবু’এসময় প্রসেনজিৎ ও সৃজিত দুজনেরই মুখ মাস্কে ঢাকা ছিল। সংবাদমাধ্যমের সঙ্গেও মুখ ঢেকে কথা বলেন তারা।

সৃজিত জানান, করোনায় আক্রান্ত ১৬টি দেশের মধ্যে আফ্রিকা নেই বলে রাজারহাটে আইসোলেশন সেন্টারে যাওয়ার প্রয়োজন হয়নি তাদের।

তবে আগামী ১৪দিনের জন্য তারা নিজেরাই ‘হোম কোয়ারেন্টাইন’এ থাকবেন। পাশাপাশি এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সবধরণের পরীক্ষাতেই প্রাথমিকভাবে উতরে গেছেন তারা। খবর আনন্দবাজারের

অপর এক টুইট বার্তায় সৃজিত লেখেন, 'একদিন আগেই দেশে ফিরতে হয়েছে। কিন্তু আমাদের দক্ষিণ আফ্রিকা এবং কলকাতা টিমকে ধন্যবাদ। তাদের পরিশ্রমেই শুট শেষ করতে পেরেছি। এখন ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকব কারণ ভারতের পক্ষে এ এক দুঃসহ সময়। আমরা সবাই মিলে এই রোগের মোকাবিলা করব কিন্তু কিছু দিনের জন্য একসঙ্গে থেকে নয়।

এর আগে বুধবার সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীও আপাতত ১৪দিন বাড়িতেই থাকবেন বলে জানা গেছে। এবার জিৎ এবং মিমির মতোই একই পথে হাঁটতে চলেছেন সৃজিত-প্রসেনজিৎ।

এদিকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। সাধারণত প্রতি রবিবার তার বাড়ি ‘জলসা’তে ভক্তদের সঙ্গে দেখা করেন বিগ বি। কিন্তু করোনা সতর্কতায় আগামী কিছুদিনের জন্য ভক্তদের সঙ্গেও দেখা করবেন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অমিতাভ লিখেছেন, সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বলছি। দয়া করে জলসার গেটে আসবেন না। রবিবারের দেখা করায় আমি আর অংশ নেব না। সতর্ক থাকুন, সচেতন থাকুন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা