বিনোদন

মুক্তির আগেই অনলাইনে ফাঁস ‘বাগি থ্রি’, বিপদে টাইগার ও শ্রদ্ধা

বিনোদন ডেস্ক:

সিনেমা মুক্তির আগেই কপাল পুড়লো টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুরের। কারণ ‘বাগি থ্রি ‘ ছবিটি হলে মুক্তি দেয়ার আগেই ফাঁস হয়ে গেছে অনলাইনে।

৬ মার্চ শুক্রবার সারা ভারতে মুক্তি পেয়েছে টাইগার-শ্রদ্ধা অভিনীত ‘বাগি থ্রি’ সিনেমাটি। আর দূর্ঘটনা ঘটেছে তার আগেই।

সিনেমাটি পাইরেসি করে দিয়েছে ওয়েবসাইট তামিল রকার্স। এমন ঘটনায় সিনেমাটির ব্যবসা নিয়ে বেশ চিন্তিত সংশ্লিষ্টরা। সব মিলিয়ে এখন হুমকির মুখে ‘বাগি থ্রি’ সিনেমাটি।

নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ও ফক্স স্টার স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে রোমান্স অ্যাকশন ‘বাগি থ্রি’। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

আহমেদ খানের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর, রিতেশ দেশমুখ, অঙ্কিতা লোখান্ড, আশুতোষ রানা, বিজয় ভার্মা, জয়দীপ আহলাওয়াত প্রমুখ।

আর ‘বাগি থ্রি’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেছেন দিশা পাটানি।

এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল দাদলানি, শেখর রাবজিয়ানি, বাপ্পি লাহিড়ী, তনিষ্ক বাগচী, সাচেত ট্যান্ডন, পরম্পরা ঠাকুর, রোচক কোহলি এবং রেসে বেন্ডাল। এর আগে ২০১৬ ও ২০১৮ সালে বাগি ও বাগি টু মুক্তি পায়।

এর আগে তাপসী পান্নু অভিনীত ট্র্যাপড, ভিকি কৌশলের ‘ভূত পার্ট ওয়ান : দ্য আনটেড শিপ’, আয়ুষ্মান খুরানার ছবি ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ অনলাইনে ফাঁস করেছে এই তামিল রকার্স।

ছবি মুক্তির আগের দিন পাইরেসি হওয়ায় এর প্রভাব ‘বাগি থ্রি’র বক্স অফিস কালেকশনে পড়বে কি না, এখন সেটাই দেখার বিষয়। ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৭০ কোটি টাকা। এখন সময়ই বলে দিবে এর ভাগ্যে কি আছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা