বিনোদন

রিসিপশনের পর নতুন খবর দিলেন মিথিলা

বিনোদন প্রতিবেদক:

গেল বছর জুটি বেধেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ডিসেম্বরের ৬ তারিখে বিয়ে হলেও তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়েছে ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায়। এর আগে দুজনেই থাকতেন নিজেদের দেশে।

এবার সব আনুষ্ঠানিকতা শেষ হতেই নিজেদের কাজে মন দিয়েছেন দুজনই। এরই মধ্যে মিথিলা হাজির হয়েছেন ভক্তদের জন্য এক সুখবর নিয়ে। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত একটি ওয়েব সিরিজ। ভারতে মুক্তি পেতে যাওয়া সেই সিরিজের নাম ‘একাত্তর’। ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’- এ খুব শিগগিরই মুক্তি দেয়া হবে এটি।

তানিম নূরের পরিচালনায় এই ওয়েব সিরিজে আরও দেখা যাবে বাংলাদেশের তারকা মোস্তফা মনোয়ার, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেককেই।

নির্মাতা প্রতিষ্ঠান ‘হইচই’ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’। তার আগে বৃহস্পতিবার (৫ মার্চ) এর কলাকুশলীদের উপস্থিতে প্রকাশ করা হবে ফার্স্ট লুক।

প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করলো ভারতীয় কোনো প্রতিষ্ঠান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা