বিনোদন

করোনায় আক্রান্ত অভিনেতা টম হ্যাঙ্কস

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস হানা দিয়েছে হলিউডে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন। একটি ছবির প্রজেক্ট নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর পরীক্ষায় তাদের করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, আজ (১২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন টম হ্যাঙ্কস নিজে। এটাই প্রথম হলিউডে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলো।
তাদরে দু’জনেরই বয়স ৬৩ বছর। করোনা পজেটিভ পাওয়ার পর তাদের দুজনকে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় গোল্ড কোস্টের একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

শরীরে করোনভাইরাস পজেটিভ জানিয়ে ইন্সটাগ্রামে একটি বিবৃতি দিয়ে টম হ্যাঙ্কস নিজেই লিখেছেন, হ্যালো সবাই। আমার স্ত্রী রিটা এবং আমি অস্ট্রেলিয়ায় আছি। আমাদের ঠাণ্ডা লেগেছে, শরীরে ব্যথা আছে, কিছুটা অসুস্থবোধ করছি। এমন পরিস্থিতিতে আমরা পরীক্ষা করিয়েছি, তাতে করোনা পজেটিভ পাওয়া গেছে। আরও পরীক্ষা করা হবে। আমাদের পর্যবেক্ষণে রাখা হবে। জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য যতটা সময় প্রয়োজন আমাদেরকে আইসোলেটেড করে রাখা হবে। পরবর্তিতে আমরা আমাদের আপডেট খবর পোস্ট করে সবাইকে জানিয়ে দেবো।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩০ জন। এর মধ্যে মারা গেছেন তিনজন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা