বিনোদন

তৌকীরের সিনেমায় পরীমনি ও মম

বিনোদন ডেস্ক : নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি ২০১৯ সালের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছে। তিনি এবার প্রস্তুত নতুন মিশনের জন্য। শুরু করতে যাচ্ছেন আরও একটি নতুন সিনেমা।

এ সিনেমায় এক সাথে অভিনয় করতে যাচ্ছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি লাক্স তারকা জাকিয়া বারী মম। সম্প্রতি এই দুই অভিনেত্রীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ছবির শিল্পী বাছাই ও শুটিংয়ের তারিখ নির্ধারণ হলেও এর নাম এখনো চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে তৌকীর আহমেদ বলেন, ‘আমি চেষ্টা করেছি একেকটি সিনেমায় একেক রকম গল্প ও বার্তা উপস্থাপন করতে।

সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন সিনেমাটি নির্মাণ করবো। তবে ছবির নাম ও বিস্তারিত জানাতে আরও খানিকটা সময় নিতে চাই।’ এ সিনেমায় অভিনয়ের ব্যাপারে জানতে পরীমনির সঙ্গে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন জাকিয়া বারী মম। জিতে নিয়েছিলেন ৩২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতিও।

বেশ লম্বা বিরতির পর আবারও নিজের প্রথম পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে মম বলেন, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। খুব ভালো হয় পরিচালকের সঙ্গে কথা বললে। তিনিই সবচেয়ে ভালো এবং বিস্তারিত বলতে পারবেন।’

জানা গেছে, তারুণ্যের সংগীত চর্চা-বন্ধুত্বের নানা দর্শন তৌকীর আহমেদের এই সিনেমায় ফুটে উঠবে। সবকিছু ঠিক থাকলে চলতি ডিসেম্বর মাসেই শুরু হবে এ সিনেমার শুটিং।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা