বিনোদন

করোনায় আক্রান্ত বরুণ-নীতু-অনিল কাপুর,শুটিংবন্ধ

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কারান জোহর প্রযোজিত ‘যুগ যুগ জিও’ সিনেমার নায়ক বরুণ ধাওয়ান, অভিনেত্রী নীতু কাপুর এবং পরিচালক রাজ মেহতা। পরিচালকসহ দুই গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্থগিত রাখা হয়েছে ছবিটির শুটিং।

শুক্রবার (০৪ ডিসেম্বর) রাতে একাধিক ভারতীয় গণমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ‘যুগ যুগ জিও’-তে অভিনয় করছেন আরেক বিখ্যাত অভিনেতা অনিল কাপুর। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রথমে শোনা গিয়েছিল। কিন্তু পরে জানা যায়, তিনি আক্রান্ত না হলেও কোভিড পরীক্ষায় বরুণ-নীতু এবং পরিচালক রাজ মেহতা পজিটিভ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনার পর বন্ধ করা হয়েছে ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং। এই তিনজন সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং পুনরায় শুরু হচ্ছে না।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ভারতে শুরু হয় করোনা সংক্রমণ। শুরু থেকেই ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল। বন্ধ করে দেয়া হয় সিনেমা-সিরিয়ালের শুটিং। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে ফের শুটিং শুরু হয়। প্রত্যেক সিনেমা বা সিরিয়ালের শুটিংয়ের আগে কলাকুশলীদের কোভিড পরীক্ষা এখন বাধ্যতামূলক। শুটিং ফ্লোরে সবসময় মুখে মাস্ক পরে থাকতে হয়। শুধুমাত্র অভিনেতারা ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় মাস্ক খুলতে পারেন।

এমন পরিস্থিতিতে নীতু, বরুণ ও অনিল কাপুর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি চিন্তায় ফেলেছে সংশ্লিষ্টদেরকে।
এই ছবিতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি এবং প্রাজক্তা কোলিও। তাদের বিষয়ে কিছু এখনও পর্যন্ত জানা যায়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা