বিনোদন

‘ইতি তোমারই ঢাকা’ লড়বে অস্কারের জন্য

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ১১ জন তরুণ নির্মাতা মিলে নির্মাণ করেছেন ‘ইতি তোমারই ঢাকা’ নামের ছবি। যেখানে রয়েছে ঢাকা শহরের এই সময়ের তরুণদের নানাবিধ সংকটের গল্প। যার কারণে মুক্তির আগেই বেশ আলোচিত ছবিটি। ছবিতে রয়েছে ১১ জন নির্মাতার ১১টি গল্প। এজন্য ছবিটিকে বলা হচ্ছে দেশের প্রথম অমনিবাস ছবি।

এবার সেই ছবিটিই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৩তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়বে।

অস্কারে বিদেশি ভাষা বিভাগে চলচ্চিত্র মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইমপ্রেস টেলিফিল্মের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ এবং খনা টকিজের ‘মেইড ইন বাংলাদেশ’ চলচ্চিত্র দুটি জমা পড়ে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর কাকরাইলে আশির্বাদ চলচ্চিত্রের কার্যালয়ে চলচ্চিত্র দুটি দেখার পর ‘ইতি তোমারই ঢাকা’ চূড়ান্ত করে ৯৩তম অস্কার বাংলাদেশ কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ও অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান, চলচ্চিত্র গবেষক অধ্যাপক আবদুর সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র চিত্রগ্রাহক পঙ্কজ পালিত এবং চলচ্চিত্র নির্মাতা শামীম আকতার।

করোনা সংকটের কারণে সংবাদ সম্মেলন করে অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়নি। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান।

‘ইতি তোমারই ঢাকা’য় মূল চরিত্রে অভিনয় করেছেন তানিন তানহা ও অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির একটি চরিত্রে অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’ খ্যাত ইয়াশ রোহান।

এছাড়াও অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, রওনক হাসান, শেহতাজ প্রমুখ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা