ফিরিয়ে দেয়া প্রস্তাবেই রাজি হলেন সাই পল্লবী
বিনোদন

ফিরিয়ে দেয়া প্রস্তাবেই রাজি হলেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক : ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

এদিকে, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। বর্তমানে বড় বাজেটের বেশ কিছু সিনেমার কাজ তার হাতে রয়েছে। এ তালিকায় রয়েছে পরিচালক কৃষের নাম ঠিক না হওয়া একটি সিনেমা। পবন কল্যাণের এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্দেজ। নির্মাতারা খুব শিগগির এ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করেছেন।

জানা যায়, এর আগে সিনেমাটিতে অভিনয়ের জন্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। শুধু তাই নয়, মোটা অংকের পারিশ্রমিক দেয়ার প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেন। তখন কী কারণে এ প্রস্তাব ফিরিয়েছিলেন তা জানা যায়নি। কিন্তু সম্প্রতি পরিচালক কৃষ সিনেমাটিতে অভিনয়ের জন্য সাই পল্লবীকে রাজি করিয়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এ সিনেমায় ফ্ল্যাশ ব্যাক অংশে পবন কল্যাণের সঙ্গে দেখা যাবে সাই পল্লবীকে। যদি সবকিছু ঠিক থাকে তবে খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ তার হাতে রয়েছে। ‘লাভ স্টোরি’ সিনেমায় সাই পল্লবীর অংশের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা