অভিষেক বচ্চনের এ কেমন হাল?
বিনোদন

অভিষেক বচ্চনের এ কেমন হাল?

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন। তিনি বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের ছেলে। তবে বাবার মতো ছেলে সিনেমায় খুব বেশি সাফল্য অর্জন করতে পারেননি। আর এই কারণে প্রায়ই অভিষেককে বিদ্রূপ শুনতে হয়।

এবার নিজেকে একটু ভিন্নভাবেই তুলে ধরছেন অভিষেক। ওয়েব সিরিজ ‘ব্রিথ’-এর পর ‘লুডো’ সিনেমায় তার অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এবার তার পরবর্তী ‘বব বিশ্বাস’ সিনেমার লুকে নজর কেড়েছেন অভিষেক বচ্চন।

কলকাতায় ‘বব বিশ্বাস’ সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেতা। শুটিং সেটের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এক ভিন্ন অভিষেককে দেখা গেছে তাকে। মাথায় ভিন্ন স্টাইলে চুল, ফর্মাল শার্ট-প্যান্ট, চোখে চশমা। ‘কাহানি’ সিনেমার বব বিশ্বাসই যেন আবার ফিরে এসেছেন।

কলকাতায় শুটিং বেশ উপভোগ করেন অভিষেক বচ্চন। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কাছে কলকাতা নিজের বাড়ির মতো। আমার মা বাঙালি এবং বাবাকে পশ্চিমবঙ্গের জামাই বলা হয়। কলকাতার সবাই আমাকে নাতি বলে ডাকেন। কলকাতায় যখনই শুটিংয়ে যাই আমার জন্য তা অনেক সম্মানের।’

‘বব বিশ্বাস’ পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ। সুজয় ঘোষের পাশাপাশি এটি প্রযোজনা করছেন গৌরী খান ও গৌরব ভার্মা।

সান নিউজ/এম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা