বিনোদন
বলিউড ইতিহাসে প্রথমবার

এক সিনেমায় শাহরুখ-সালমান ও আমির খান

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান মানেই সিনেমায় নতুনত্ব। দুর্দান্ত অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমা নিয়ে। এ ছবি দিয়ে দর্শকদের জন্য নিয়ে আসছেন দারুণ কিছু চমক।

বেশ ক’দিন আগেই খবরে প্রকাশিত হয়, এ সিনেমাতে জন্য স্বল্প সময়ের একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশা শাহরুখ খানের। খবরটি পুরোনো না হতেই মুম্বাই মিরর তাদের খবরে প্রকাশ করেছে, সিনেমাটির জন্য শুধু শাহরুখই নন, সালমান খানকেও অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন আমির খান। অর্থাৎ প্রথমবারের মতো তিন খান এক হতে চলেছেন কোনো সিনেমায়।

বলিউডের সেরা তিন খানকে একসঙ্গে দেখা যাবে এমন স্বপ্ন কে না দেখে! কিন্তু সেই স্বপ্ন পূরণে তেমন উদ্যোগ কখনো দেখা যায়নি যা উল্লেখ করা যায়। অবশেষে আমিরের হাত ধরেই বিশেষ এই ঘটনাটি ঘটতে চলেছে হিন্দি সিনেমায়। সবকিছু ঠিকঠাক থাকলে এবার ‘লাল সিং চাড্ডা’ দিয়েই দর্শকের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

মুম্বাই মিরর আরও বলেছে, সিনেমাটিতে শাহরুখের চরিত্রের মতো সালমানের চরিত্রটিও বাছাই করেছেন আমির নিজে। করোনার পর সিনেমা ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন আমির খান।

জানা গেছে, আমির খানের সঙ্গে শাহরুখ তার বিখ্যাত সিনেমা ‘ডিডিএলজে’র আইকনিক চরিত্র রাজ হিসেবে হাজির হবেন। তাকে নব্বইয়ের জনপ্রিয় সেই চরিত্রে ফিরিয়ে নিতে ব্যবহার করা হবে ভিএফএক্সের।

অন্যদিকে সালমান খানকে দেখা যাবে প্রেম চরিত্রে। নব্বই দশকে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কোন’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিগুলোতে এই নামের চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন।

প্রসঙ্গত, টম হ্যাংকস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক ‘লাল সিং চাড্ডা’। চলতি বছরেই শুটিং শুরু হয় এ সিনেমার। কিন্তু করোনার কারণে বেশিদূর এগুয়নি শুটিং। সিনেমাটিতে আমিরের বিপরীতে অভিনয় করছেন তারকা অভিনেত্রী কারিনা কাপুর।

সময়মতো সিনেমাটির শুটিং শেষ হলে, আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। তবে তিন খানের এক হওয়ার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

লাইসেন্স মামলায় পরাজয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো...

নিহত মুজিবুরের পাশে প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজ...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আর্জেন্টাইন খেলোয়াড়দের ম্যাচের আগের ভিডিও ফাঁস

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর বিষাদের সুর সারাবিশ্বে...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা