বিনোদন

অভিনয় করতে গিয়ে ঘাবড়ে গেলেন সানিয়া

বিনোদন ডেস্ক : রোমান্টিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে! যদি সে দৃশ্য হয় বেশ আবেদনময়ী, তাহলে তো কথাই নেই। দর্শকদের বেশ বেগ নিতে হয় পুরোটা দেখার। ‘‌লুডো’‌ ছবিতে আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনয় করতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলেন সানিয়া মালহোত্রা। কারণ তার সঙ্গে অভিনয়টা করতে হয় শয্যাদৃশ্যের। চারপাশে এত লোকের সামনে এমন দৃশ্যে অভিনয় করতে সংকোচ বোধও করেছিলেন এ অভিনেত্রী। কিন্তু আদিত্যের বিপরীতে খুশি ছিলেন সানিয়া।

ভারতীয় গণমাধ্যম আজকালে প্রকাশ, সানিয়া মালহোত্রা যেদিন জানতে পেরেছিলেন যে তাঁর বিপরীতে অভিনয় করবেন আদিত্য রায় কাপুর, তিনি যতটা না উত্তেজিত ছিলেন, তার থেকে বেশি আনন্দ পেয়েছিলেন তাঁর বান্ধবীরা।

এ ব্যাপারে সানিয়া জানালেন, ‌আদি কাজ করবে জেনে আমি খুবই খুশি হয়েছিলাম। আমার সঙ্গে যদিও পরিচয় ছিল না। কিন্তু এটা জানতাম যে ও খুবই ভালো অভিনেতা। আর যা ভালো দেখতে ওকে!‌ ওরকম একজন হ্যান্ডসাম পুরুষের সঙ্গে কাজ করতে কে না চায়!‌ কিন্তু আমার চেয়েও আমার বান্ধবীরা বেশি খুশি হয়েছিল।

‘‌লুডো’‌ ছবিতে সানিয়া ও আদিত্য চরিত্রদু’‌টি কেবল শারীরিক সম্পর্কে জড়িত ছিল। তাঁদের একটি ঘনিষ্ট রেকডিং ইন্টারনেটে ছড়িয়ে‌ ‌পড়ে।

সানিয়া জানান, ‌চিত্রনাট্যে শয্যাদৃশ্যের প্রয়োজন পড়লে আমার সেটা নিয়ে কোনও অসুবিধা নেই। কিন্তু অভিনয় করার সময়ে কোনও ভয় কাজ করে না, এটা বললে ভুল হবে। চারপাশে এত লোক থাকে। ক্যামেরা, লাইট, সব মিলিয়ে ঘাবড়ে যাই আমি। এক্ষেত্রেও তাই হয়েছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা