বিনোদন

ভয়ের মধ্যে কাটছে অপুর দিন-রাত

বিনোদন ডেস্ক : আবারো পুরোদমে শুরু হয়েছে সিনেমার শুটিং। করোনার প্রভাবে অবসরে থাকা চিত্র তারকারা ব্যস্ত এখন শুটিং নিয়ে। ঢাকা ও ঢাকার বাইরে চলছে কাজ। এরমধ্যে নতুন সিনেমা শুরু করলেন অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’তে কাজ করছেন তিনি। বিপরীতে অভিনয় করছেন অভিনেতা নীরব হোসেন।

একদিকে পাহাড় ঘেরা সবুজের সঙ্গে মেঘের লুকোচুরি, অন্যদিকে চা বাগানের পাশ ঘেঁষে লুসাই কন্যা কর্ণফুলীর মন মাতানো ঢেউ। যা খুব সহজেই মনকে সতেজ করে দেয়। চা বাগানের দৃষ্টিনন্দন ব্রিটিশ বাংলো ও পাখির কিচিরমিচির শব্দ অন্যমাত্রা যোগ করেছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানের রূপ এমনই মনোমুগ্ধকর।

চা শ্রমিকদের প্রতিদিনের ক্লান্তিহীন কর্মযজ্ঞ বিকেল গড়াতেই শেষ হয়। অবশ্য এই তড়িগড়ির পেছনে কারণ রয়েছে। স্থানীয়দের ভাষায়, বিকেল ৫টার পর চা বাগানে বন্য হাতি আসে। হাতির আক্রমণে কয়েকজন মানুষ মারা গেছেন। মূলত এই ভয়ে, কাজ শেষ করে ৫টার আগেই সবাই বাড়ি ফিরে যান। কিন্তু বন্য হাতির আতঙ্ক নিয়েই গত ১৫ দিন ধরে সেখানে চলছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং। ভোরের সূর্যের আলো ছড়ানোর আগেই সবার ঘুম ভাঙে। সূর্য উঠার সঙ্গে সঙ্গে শুটিং শুরু করে শুটিং ইউনিট।

‘ছায়াবৃক্ষ’ সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনিও তার দিন-রাত কাটাচ্ছেন হাতির ভয়ে ভয়েই। তাকে কেন্দ্র করেই এর গল্প এগিয়েছে। তাই তাকে সেখানে থাকতেই হবে।

তবে বিকেল ৫টা বাজার সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে ঘরে ফিরে আসে শুটিং ইউনিট। কিন্তু ইউনিটের একটি অংশকে রাত কাটাতে হয় চা বাগানেই। তবে সেখানে একটি বাংলোর দরজা বন্ধ করে রাখেন তারা। রাতে বাইরে বের হন না। বলা চলে- হাতির ভয় নিয়েই রাত কাটান তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা