বিনোদন

আইসোলেশনে বলিউড সুপারস্টার সালমান খান

বিনোদন ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান সহ তার বাড়ির সকলে। তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার অশোক এবং দুই গৃহকর্মী ও করোনায় আক্রান্ত হয়েছেন। আর সেই কারণে সালমানের পুরো পরিবারকে রাখা হয়েছে আইসোলেশনে।

সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিক এই খবর প্রকাশ করেছে।

সেখানে বলা হয়, করোনায় আক্রান্ত সালমানের ড্রাইভার এবং গৃহকর্মীদের ইতিমধ্যে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আর ঘরের এই তিন ব্যক্তির করোনার কারণে সালমানসহ তার পুরো পরিবার আইসোলেশনে রয়েছেন। আগামী ১৪ দিন সবাই ঘরবন্দী হয়ে থাকবেন।

চলতি মাসেই সেলিম খান এবং সালমা খানের বিবাহ বর্ষপূর্তি পূরণ করার উপলক্ষে অনুষ্ঠান করার কথা থাকলেও সব এখন পন্ড হতে যাচ্ছে। এদিকে সালমানও তার চলমান সকল শুটিং কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছর সালমানের ‘রাধে’ এবং ‘টাইগার ৩’ সিনেমাসহ বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে। সেইসঙ্গে তিনি ব্যস্ত আছেন ‘বিগ বস-১৪’ নিয়েও। সালমান ১৪ দিন গৃহবন্দী থাকায় শুটিং নিয়ে তাকে কোনো জটিলতায় পড়তে হবে কী না সে বিষয়ে কোনোকিছু জানা যায়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা