বিনোদন

হেলমেট না পরায় বলিউড অভিনেত্রী তাপসীকে জরিমানা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে জরিমানা গুনতে হয়েছে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করে তিনি নিজেই এমন খবর ভক্তদের জানান।

মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় শুটিংয়ের সময় আচমকাই তাপসী পান্নু বাইক নিয়ে বেরিয়ে পড়েন। হেলমেট না পরে তিনি কেন রাস্তায় বাইক নিয়ে ঘোরাঘুরি করছেন! এমন প্রশ্ন করে তাকে পুলিশ পাকড়াও করে। এরপরই তাকে জরিমানা গুনতে হয় বলে জানান অভিনেত্রী।

বর্তমানে 'রেশমি রকেট' নামে একটি নতুন ছবির শুটিং করছেন তাপসী পান্নু। লোনাভলা, পুনে এবং মুম্বইয়ের বিভিন্ন জায়গায় বর্তমানে শুট করা হচ্ছে রেশমি রকেটের।

তিনি বলেন, ক্যারিয়ার শুরুর পর থেকে তাকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। একবার একটি সিনেমার শুটিং শুরুর পর তিনি জানতে পারেন, নায়কের স্ত্রীর তাকে পছন্দ হয়নি। সেই কারণে ওই সিনেমা থেকে বাদ দেয়া হয় তাকে। তাপসী পান্নু ওই মন্তব্যের পর থেকে বলিউডে ফের শোরগোল শুরু হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা