বিনোদন

বলিউডে আরেক অভিনেতার আত্মহনন

বিনোদন ডেস্ক : ফের বড়সড় ধাক্কা খেলো বলিউড। উদ্ধার হলো অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত দেহ। হিমাচল প্রদেশের ধর্মশালার এক আবাসন থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) অভিনেতার দেহ মিলেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফরেনসিক অফিসাররা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এ খবর পাওয়া গেছে।

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাংড়ার এসএসপি বিমুক্ত রঞ্জন জানিয়েছেন, ‘ধর্মশালার একটি প্রাইভেট কমপ্লেক্সে আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তদন্ত শুরু হয়েছে।’

বলিউডের পরিচিত মুখ আসিফ বসরা। জাব উই মেট, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, এক ভিলেন, কৃষ ৩, কাই পো ছে’র মতো ছবিতে অভিনয় করেছেন আসিফ। সম্প্রতি আমাজন প্রাইমের ওয়েব সিরিজ পাতাল লোক এবং ডিজনি প্লাস হটস্টারের হস্টেজের দুই নম্বর সিজনে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আসিফ।

শুধু ভারতীয় ছবিই নয়, ওয়ান নাইট উইথ দ্য কিং, কুইকস্যান্ড অ্যান্ড আউট সোর্সডের মতো বেশকিছু বিদেশি প্রজেক্টেও অভিনয় প্রতিভার সাক্ষর রেখেছেন আসিফ বসরা।

প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যা করেছেন আসিফ। ধর্মশালার ম্যাকলিয়ড গঞ্জে একটি আবাসনে পাঁচ বছর ধরে ভাড়া ছিলেন আসিফ। জানা গেছে, কিছুদিন ধরেই নাকি অবসাদে ভুগছিলেন অভিনেতা। এক বিদেশি নারীর সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে থাকতেন আসিফ। আজ সকালেও নিজের পোষ্য সারমেয়কে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে এসেই নাকি আত্মঘাতী হন অভিনেতা। যদিও বাড়ি থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। অভিনেতার মৃত্যুর সুবিচার চেয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় সরব প্রতিবাদী ভক্তরা। এর মাঝেই সুশান্তের ‘কাই পো ছে’ সিনেমার সহ-অভিনেতার মৃত্যুর খবর ফের একবার নাড়িয়ে দিল বলিউডকে!

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা