বিনোদন

‘দিন দ্য ডের শুটিং এ ইস্তাম্বুলে অনন্ত-বর্ষা জুটি

বিনোদন ডেস্ক : করোনা মহামারির কারণে চার মাস স্থগিত ছবিটির শুটিং।অনন্ত জলিলের অষ্টম সিনেমা ‘দিন দ্য ডে’। অনেক দিন ধরে এ ছবির শুটিং হচ্ছে। এবার শেষ লটের কাজে স্ত্রী বর্ষাকে নিয়ে গেলেন তুরস্কে। গত জুনে ইরানে সর্বশেষ শুটিং হয়। এখন শুটিং চলছে তুরস্কের ২০ দিনের দৃশ্যধারণ হবে অন্যতম নগরী ইস্তাম্বুলে।

কয়েক দিন আগে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন অনন্ত। এর আগে প্রকাশ করেন অ্যাকশন দৃশ্যের মহড়ার ভিডিও।

এ লটে তুরস্কে কিছু অ্যাকশন দৃশ্য ও তিনটি গানের চিত্রায়ণ হবে। ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘দিন দ্য ডে’। পরিচালনা করছেন ইরানের মুর্তজা অতাশ জমজম।

ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুক অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।‘দিন দ্য ডে’তে অনন্তকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসগোষ্ঠিদের দমনে অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। অভিনেতার মতে, ছবিটিতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হবে।

২০১৯ সাল থেকে শুটিং শুরু হয় ছবিটির। ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্তে শুটিং চলেছে ছবিটির। পাশাপাশি বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট, হেমায়েতপুরে শিল্প পার্কসহ বিভিন্ন লোকেশনে হয়েছে ছবিটির দৃশ্যায়ন। কয়েক মাস আগে অনলাইনে ‘দিন দ্য ডে’র টিজার মুক্তি পায়। ঈদুল আজহায় মুক্তির ঘোষণা আসলেও করোনা পরিস্থিতিতে পিছিয়ে যেতে হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা