বিনোদন

 চুরির শোকে হাসপাতালে সৌদি রাজকন্যা

আর্ন্তজাতিক ডেস্ক : ফ্রান্সের প্যারিসে সৌদি আরবের এক রাজকন্যার বাসা থেকে ছয় কোটি টাকার জিনিসপত্র চুরি হয়ে গেছে। আর এ শোকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত আগস্টের পর থেকে প্যারিসের ওই অ্যাপার্টমেন্টে ছিলেন না ৪৭ বছর বয়সী সৌদি রাজকন্যা। কিছুদিন আগে সেখানে ফেরেন। রুমে প্রবেশ করেই দেখেন বেশ কয়েকটি দামি ব্যাগ, ঘড়ি, অলঙ্কার ও পশমী পোশাক গায়েব হয়ে গেছে।

খোয়া যাওয়া জিনিসের মধ্যে রয়েছে ৩০টি হারমেস ব্র্যান্ডের ব্যাগ, যার দাম ১০ হাজার থেকে ৩০ হাজার ইউরো, একটি কার্তা ব্র্যান্ডের ঘড়ি, বেশ কিছু গহনা ও মূল্যবান পোশাক। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘চুরি যাওয়া এসব মালামালের দাম আনুমানিক ছয় লাখ ইউরো।’ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ অন্তত ছয় কোটি টাকা।

প্যারিসের প্রাণকেন্দ্র জর্জ ৫ অ্যাভিনিউয়ে অবস্থিত অ্যাপার্টমেন্টটি। এ ঘটনায় সৌদি রাজকন্যার নামপ্রকাশ করা হয়নি। ঘটনাটি পুলিশকেও জানাননি তিনি। তবে চুরি যাওয়া জিনিসপত্রের শোকে অসুস্থ হয়ে পড়েন এ রাজকন্যা। স্থানীয় কৌঁসুলিরা জানিয়েছেন, এ ঘটনায় তদন্তের ভার দেওয়া হয়েছে প্যারিস পুলিশের অ্যান্টি-গ্যাং ইউনিটকে। স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, চুরির ঘটনায় একজনকে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি গত আগস্ট থেকে সৌদি রাজকন্যার অ্যাপার্টমেন্টেই থাকছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা