বিনোদন

শ্রাবন্তীপুত্র অভিমন্যুর বড় ঘোষণা

বিনোদন ডেস্ক : মায়ের বিয়ে ভাঙার জল্পনার মাঝেই ইনস্টগ্রামে বড় ঘোষণার আভাস দিলেন শ্রাবন্তীপুত্র ঝিনুক মানে অভিমন্যু চট্টোপাধ্যায়। তৃতীয় বিয়েটাও কি ভাঙতে চলেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের? আলাদা থাকছেন রোশন আর তিনি? এই প্রশ্নে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।

ভাঙতে যাচ্ছে শ্রাবন্তীর তৃতীয় সংসার! এ নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। এরইমধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বড় ঘোষণার ইঙ্গিত দিলেন শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মায়ের সঙ্গে তোলা পুরানো একটি ছবি ও ভিডিও শেয়ার করে অভিমন্যু লিখেছেন- “বড় কিছু আসতে যাচ্ছে।”

১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে শ্রাবন্তী-রাজীবের ডিভোর্স হয়। এরপর থেকে দু’জনের ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। ২০১৯ সালের ১৯ এপ্রিল রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী।

অভিমন্যু এই পোস্ট শ্রাবন্তী-রোশনের সম্পর্ক নিয়ে আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে। তাদের সম্পর্ক ভাঙতে চলেছে? নাকি এই সাসপেন্স নতুন কোনও ঘোষণার আগে চাঞ্চল্য সৃষ্টি করার হাতিয়ার মাত্র এখন সেটি দেখার অপেক্ষা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা