বিনোদন

আবারো ভাইরাল প্রভার ছবি

বিনোদন ডেস্ক :

ব্যক্তিগত কারণেই সমালোচনায় রয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাই অনেকদিনই তিনি অভিনয় জগত থেকে দূরে ছিলেন। তবে সব সমালোচনা পেছনে ফেলে আবারো অভিনয় জগতে ফিরেছেন তিনি। বেশ কয়েকটি নাটকেই দেখা গেছে তাকে।

সম্প্রতি অভিনেতা আব্দুন নূর সজলের সঙ্গে প্রভার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ সারা জাগিয়েছে।

মাথায় লম্বা চুল। পরনে ময়লা জামা-কাপড়। পায়ে এক জোড়া স্যান্ডেল—এমন বেশে পথে পথে ঘুরে বেড়ান অভিনেতা সজল। আর প্রতিদিন তাকে রাস্তায় বসে খাবার খাওয়ান অভিনেত্রী প্রভা।

একজন পাগলকে যত্ন করে খাবার খাওয়ানোর মুহূর্তের ছবি অনেকে ক্যামেরাবন্দি করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। অল্প সময়ের মধ্যে এসব ছবি অন্তর্জালে ভাইরাল হয়ে যায়। বিষয়টি প্রভার স্বামীর নজর এড়ায় না।

এদিকে ছবিটি ভাইরাল হওয়ার পর পাড়া-প্রতিবেশিরা কানাঘুষা শুরু করেন। বিষয়টা নিয়ে প্রভার স্বামী মল্লিক খান ও শাশুড়ি রাফিয়া খান প্রভার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। একদিন চাপের মুখে প্রভা সব সত্য খুলে বলেন। কিন্তু সত্যটা কী?

আর তা জানতে ‘অনুশোচনা’ নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন এর পরিচালক আদিত্য জনি। কারণ এ নাটকেই সজল-প্রভাকে এমন চরিত্রে দেখা যাবে। প্রয়াত সাংসদ মো. ইসরাফিল আলমের একটি ছোটগল্প অবলম্বনে নাটকটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন মিজানুর রহমান বেলাল।

এ নাটকে রোমিও আদনান নামে জমজ চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। হেমা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। এছাড়াও বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন—শেখ স্বপ্না, কেয়ামণি, শেখ মাহাবুবুর রহমান প্রমুখ। আজ (১৭ অক্টোবর) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা