বিনোদন

হলুদ শিফন শাড়িতে মোহময়ী মধুমিতা

বিনোদন ডেস্ক : মধুমিতা সরকার। টলিউডের জনপ্রিয় মুখ তিনি। কলকাতার টেলিভিশনের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তিনি। ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘কুসুমদোলা’ সিরিয়ালগুলোর মাধ্যমে তিনি এই জনপ্রিয়তা অর্জন করেছেন। সেটাকে পুঁজি করে তার অভিষেক হয়েছে চলচ্চিত্রেও। অভিনয় করেছেন ‘লাভ আজ কাল পরশু’ ছবিতে। সেখানে তিনি জুঁটি বেঁধেছিলেন অর্জুন চক্রবর্তীর সঙ্গে।

মধুমিতা নিজের ভালোবাসার কথা হোক বা ছবিতে যেকোনো চরিত্রে অভিনয় হোক, সব কিছুতেই অকোপট তিনি। সব কিছু নিয়ে পরিস্কার কথা বলতে ভালোবাসেন মধুমিতা।

টেলিভিশন অভিনেতা ও পরিচালক সৌরভের সঙ্গে ভালোবেসে বিয়ে এবং বিচ্ছেদ দুইই হয়। তবে সে বিষয়ে সব সময় খোলাখোলি উত্তর দিয়েছেন মধুমিতা। কোনো সম্পর্ক চীরজীবনের হতে হবে তার তো কোনো মানে নেই।

মধুমিতা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। বিশেষ করে সাহসী ফোটোশুট ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে। সেখানে একটি হলুদ শিফনের শাড়ি পরে আছেন তিনি।

শাড়িতে সোনালি জড়ির বুটির কাজ। স্লিভলেস ব্লাউজ। ‘বে-দরদি রাজা, যারা পাশ তো আজা’ গানে নাচ করছেন মধুমিতা সরকার। এই ভিডিও শেয়ার করে তিনি লেখেন , দেশি মুড চালু।

শাড়িতে নতুন রূপে ধরা দিয়েছেন তিনি। তার এই ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা