বিনোদন

মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ

বিনোদন ডেস্ক :

বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতিত নারী লিখিত অভিযোগে বলেন, ২০১৫ সাল থেকে মিমোর সঙ্গে আমার সম্পর্ক। এই সময়ে মিমো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ হয়েছেন। পুলিশের কাছে অভিযোগে আরও জানানো হয়েছে, ২০১৫ সালে মিমো তাকে বাড়িতে ডেকে নিয়ে পানির সঙ্গে মদ মিশিয়ে খাইয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন।পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪ বছর লাগাতার ধর্ষণ করেছেন মিমো। যা আমাকে মানসিক ভাবে বিধ্বস্ত করেছে । লাগাতার শারীরিক সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে যাওয়ায় মিমো বাধ্য করেছিলো গর্ভপাত করতে। এজন্য বেশ কিছু ওষুধও খাইয়েছিলো।

নির্যাতিত নারী আরও অভিযোগ করেন, মিমো ও তার মা যোগিতাবালি ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলো। নির্যাতিত নারী আগেই মামলা করার চেষ্টা করেছিলো। এরই মাঝে দিল্লিতে স্থানান্তরিত হয়ে যাওয়ায় মামলা করা হয়নি।

দিল্লির রোহিণী আদালতে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন। প্রাথমিক প্রমাণাদির পরে আদালত এফআইআর করার নির্দেশ দিয়েছে। এরপরই মুম্বাইয়ের এক থানায় অভিযোগ করা হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা