বিনোদন

যে কারণে ভেঙ্গেছিলো শাহিদ-সানিয়ার প্রেম

বিনোদন ডেস্ক : শাহিদ কাপুরের প্রেমে পড়েছেন বলিউডের একাধিক সুন্দরী। বাদ যাননি কারিনা কাপুর, বিদ্যা বালান থেকে প্রিয়াঙ্কা চোপড়াও। এর বাইরেও শাহিদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। টেনিসসুন্দরী সানিয়া মির্জাও নাকি ছিলেন তার প্রণয়ী।

বেশিদিন স্থায়ী না হলেও সম্পর্কের অভিঘাত ছিলো গভীর। দু’জনের প্রথম দেখা হয়েছিলো কমন বন্ধুর জন্মদিনের পার্টিতে। প্রথম আলাপেই বুঝে যান, একে অন্যের সঙ্গ তারা উপভোগ করছেন। আলাপ ঘনিষ্ঠ হতে সময় লাগেনি।

শাহিদ-সানিয়া কোনো দিন নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখার চেষ্টা করেননি। মাঝে মাঝেই একে অন্যের হাত ধরে থাকা অবস্থায় তাদের দেখা যেত প্রকাশ্যে, বিভিন্ন অনুষ্ঠানে।

২০০৯ সাল থেকে শাহিদ-সানিয়ার প্রেমের সূত্রপাত। ‘কামিনে’ ছবির সেটে প্রায়ই যেতেন হায়দরাবাদি সুন্দরী। একবার ব্যাঙ্গালুরুর শেরাটন গ্র্যান্ড হোটেলে নিভৃতে সময় কাটাতে যান তারা। কিন্তু তা জানাজানি হয়ে যায়।

সেই হোটেলের এক রুমবয় তাদের অন্তরঙ্গ সময় যাপনের কথা বাইরে ফাঁস করে দেন। তার পর থেকেই দেশের অন্যতম পাওয়ার কাপল হিসেবে ধরা হচ্ছিলো শাহিদ-সানিয়াকে। ঘনিষ্ঠতা এতোই বেড়ে যায় যে, নিজের কাজ অনুমোদন করানোর জন্যও শাহিদ নির্ভর করতে শুরু করেন সানিয়ার উপর। সানিয়ার সবুজ সঙ্কেত পেলে তবেই সেই কাজে রাজি হতেন শাহিদ।

ক্রমশ জীবনের সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সানিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ছিলেন শাহিদ। করিনার সঙ্গে ভেঙে যাওয়া প্রেমের ক্ষতের প্রশমন তিনি খুঁজে পেয়েছিলেন সানিয়ার কাছে। ব্যাংককে শাহিদের এক বন্ধুর পার্টিতেও একসঙ্গে গিয়েছিলেন দু’জনে।

শাহিদ-সানিয়ার সম্পর্ক স্থায়ী হয়েছিলো মাত্র ৬ মাস। কিন্তু কেন ভেঙে গেলো এ সম্পর্ক? দু’জনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। তবে গুঞ্জন, সম্পর্ক ভেঙে চলে গিয়েছিলেন সানিয়াই। তিনি নাকি একই সময়ে শাহিদের পাশাপাশি এক তেলুগু তারকার সঙ্গেও সম্পর্ক রেখেছিলেন।

এ সম্পর্ক নিয়ে নাকি খুশি ছিলেন না সানিয়া। অন্তত তার ঘনিষ্ঠ মহলের দাবি সে রকমই। তার অভিযোগ ছিলো, শাহিদ তাকে ব্যবহার করছেন। নিজেকে শাহিদের ‘ট্রফি গার্লফ্রেন্ড’ বলে মনে হতো সানিয়ার।

অন্যদিকে আরো শোনা যায়, সানিয়ার সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন শাহিদ। সে জন্য নাকি তিনি বিশাল ভরদ্বাজকে অনুরোধ করে ‘কামিনে’র শুটিং রেখেছিলেন হায়দরাবাদে, সানিয়াকে পাবেন বলে।

যদিও শাহিদের অতিরিক্ত অধিকারবোধ ভালো লাগতো না সানিয়ার। ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছিলেন, তাদের সম্পর্কে শাহিদ তাকে কোনো স্পেস দেন না। শাহিদের সঙ্গে প্রেম ভেঙে বেরিয়ে আসার পরের বছরই সানিয়া বিয়ে করেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে।

শাহিদ অবশ্য এতো তাড়াতাড়ি সাতপাকে বাঁধা পড়েননি। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পরেও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিলো। ২০১৫ সালে তিনি বিয়ে করেন দিল্লির তরুণী মীরা রাজপুতকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

পালিয়ে যাওয়া হাসিনা কেরানীগঞ্জে আটক

মাদারীপুর সদর মডেল থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে (৩৫...

মাদারীপুরে নদীভাঙন রোধে জিওব্যাগ কার্যক্রম

মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙন প্রতিরোধে জিও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা