বিনোদন

করোনায় আক্রান্ত স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। গেল ১২ অক্টোবর করানোর টেস্ট পর পজিটিভ ফলাফল পান এই অভিনেত্রী।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, ১১ অক্টোবর ‘নবাব এলএল.বি’ ছবির প্যাচওয়ার্কে অংশ নেন স্পর্শিয়া। রাতে বাসায় ফেরার পর অসুস্থ বোধ করেন। পরদিন টেস্ট করালে পজিটিভ ফল আসে। এরপর থেকে এই নায়িকা নিজ বাসায় বিশ্রামে আছেন। চলছেন চিকিৎসকের পরামর্শে।

১১ অক্টোবরের শুটিংয়ে স্পর্শিয়ার সহশিল্পী হিসেবে ছিলেন শাহেদ আলী সুজন, সুষমা সরকার, সুমন আনোয়ার, অপু, নির্মাতা অনন্য মামুনসহ অনেকেই। তবে ছিলেন না ছবির প্রধান তারকা শাকিব খান।

নির্মাতা মামুন বলেন, ‘ওই দিন আমরা ইউনিটে যে ক’জন ছিলাম, প্রত্যেকেই সেলফ আইসোলেশনে আছি। নিজেদের প্রতি লক্ষ রাখছি। এখন তো আসলে এটা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। সচেতন থাকাটাই জরুরি। স্পর্শিয়াসহ আমাদের ইউনিটের সবার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, করোনা পজিটিভ ফলাফল পাওয়ার পর স্পর্শিয়া ফোনে কথা বলতে পারছেন না। তাই সবাইকে তিনি অনুরোধ করছেন ফোন না করে দোয়া করার জন্য।

এদিকে শাকিব খান-স্পর্শিয়ার সিনেমা ‘নবাব এলএল.বি’র শুটিং শেষ। চলছে সম্পাদনার কাজ। নির্মাতা জানান, ২৩ অক্টোবর ছবিটি মুক্তি দিচ্ছেন আই থিয়েটার নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে। যার মাধ্যমে ওয়েব ফিল্মে অভিষেক হতে যাচ্ছে শাকিব খানের।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা