বিনোদন

আমার ও ছেলের নাম নাম ভাঙিয়ে প্রতারণা করা হচ্ছে : ববিতা 

বিনোদন ডেস্ক : কানাডায় থাকা চিত্রনায়িকা ববিতার একমাত্র সন্তান অনীক ইসলামকে নিয়ে ফেসবুকে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। তারা অনীকের নাম ভাঙিয়ে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবি করছে। বিষয়টি ববিতার নজরে আসার পর তিনি বিস্মিত হয়েছেন। তিনি এই প্রতারণার ফাঁদে কাউকে না পাড়া আহ্বান জানিয়েছেন।

ববিতা জানান, কিছু দিন আগে তার নাম ভাঙিয়েও ফেসবুকে প্রতারণা করেছে আরেকটি চক্র। বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি শুরু হলে প্রতারক চক্র কিছু দিন চুপচাপ ছিল। কিন্তু সম্প্রতি ছেলেকে জড়িয়ে ফেসবুকে এমন অপকর্মের খবর জানতে পেরে তিনি বিস্মিত ও হতবাক হয়েছেন ।

ক্ষুব্ধ ববিতা জানান, তার একমাত্র ছেলে অনীক ইসলাম কানাডায় থাকেন। ফেসবুকে তার কোনো আইডি নেই। অথচ অনীকের নামে ফেসবুক আইডি খুলে প্রতারকরা ববিতার পরিচিতজনদের কাছ থেকে চাঁদা চাচ্ছে। পারিবারিক ছবিগুলো ইনবক্সে দিয়ে প্রমাণের চেষ্টা করছে, সে ববিতার সন্তান। কেউ কেউ ইতিমধ্যে প্রতারণার ফাঁদে পাও দিয়েছে। অনেকে ববিতাকে ফোন করে বিষয়টি জানিয়েছে।

ক্ষুব্ধ ববিতা আরও বলেন, আমি নিজেও কোনো দিন ফেসবুক ব্যবহার করিনি। অথচ প্রায়ই আমাকে শুনতে হয়, আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড। আপনার সঙ্গে মেসেঞ্জারে আলাপটা সেদিন ভালোই জমে উঠেছিল! শুনে তো আকাশ থেকে পড়ার অবস্থা। আমার বিভিন্ন অনুষ্ঠানের এবং ঘরের দুর্লভ স্থিরচিত্রও ওই ফেসবুক থেকে প্রকাশ করে দেয়া হয়। শুধু তাই নয়, আমি নাকি দেশের বাইরে থাকা অবস্থায় মেসেঞ্জারে কার কার কাছে টাকা চেয়েছি। পুরো বিষয়টি আমার জন্য ভীষণ অস্বস্তিকর।

ববিতা বলেন, শুরুতে বিষয়গুলো খুব একটা পাত্তা দিইনি, কিন্তু ছেলেকে নিয়ে এমনটি করায়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি।বাংলা সিনেমার এককালের রানি বলেন, আমাদের পরিবারের কেউ-ই ফেসবুক ব্যবহার করি না। তাই এ ধরনের ফাঁদে কেউ পা দেবেন না; এমন আচরণ যারা করবে, তাদের বিশ্বাস করবেন না।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা