সৌমিত্রের শরীরে ক্যান্সার ছড়িয়েছে
বিনোদন

সৌমিত্রের শরীরে ক্যান্সার ছড়িয়েছে

বিনোদন ডেস্ক :

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সেই সঙ্গে তিনি চিকিৎসাতেও ইতিবাচক সাড়া দিচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বুধবার (১৪ অক্টোবর) ‘ফেলুদা’খ্যাত অভিনেতার কোভিড পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। আগের চেয়ে তার শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। জ্বর তেমন নেই। তবে শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝেমধ্যে বাইপ্যাপ সাপোর্টও লাগছে। পাশাপাশি কো-মর্বিডিটি এবং বয়সজনিত কারণেও সমস্যা হচ্ছে। তার চিকিৎসায় কিছু পরিবর্তন আনছে মেডিক্যাল টিম।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউ’তে চিকিৎসাধীন রয়েছেন ‘অপু’। ওই হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে। তাতে কাজও দিয়েছে। প্রয়োজনে আবারও তা করা হতে পারে। কিডনি, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে তার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল। তার শরীরে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনও উদ্বেগে রেখেছে চিকিৎসকদের। মঙ্গলবারই ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা হয় প্রবীণ অভিনেতার।

হাসপাতালটির পক্ষ থেকে বলা হয়েছে, এখনই ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছে না। তিনি সঙ্কটমুক্ত নন ঠিকই, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

তবে উদ্বেগের বিষয় হলো, সৌমিত্রের প্রস্টেটের পুরনো ক্যান্সার ফিরে এসেছে। ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কেও। সংক্রমণ ঘটেছে মূত্রথলিতে। মেডিক্যাল টিম সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা