বিনোদন

সব রঙের শাড়িতেই সমান উজ্জ্বল ঋতুপর্ণা 

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে সব কিছুই তার ভাবনার বাইরে চলছে। এ পরিস্থিতিতে কিছুই ঠিক করার মতো অবস্থায় নেই তিনি। দুর্গাপূজায় তিনি কলকাতা পৌঁছাতে পারবেন না। পরিবারের সঙ্গে থাকতে হবে সিঙ্গাপুরেই। মন খারাপ তার, কারণ সিঙ্গাপুরে যে এবার দুর্গাপূজা নেই। তিনি সিঙ্গাপুরেই ফটোশুট করছেন।

তবে সাবেকি আর পাশ্চাত্য লুকে পূজায় ভারতীয় গণমাধ্যমের কাছে নিজেকে মেলে ধরলেন এই অভিনেত্রী। দুর্গাপূজা মানে তার কাছে অবশ্যই শাড়ি। সেই শাড়িকেই নিজের শরীরে নানাভাবে জড়িয়ে ভিন্ন এক স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন ঋতু।

সিঙ্গাপুরে ছোট করে অষ্টমীর লাঞ্চ বা সপ্তমীর ডিনারের প্ল্যান করেছেন ঋতুপর্ণা। তিনি বলেন, এবার কলকাতার ফুচকা, উদ্বোধন সব বন্ধ। কিন্তু আমাদের মনকে তো আর বন্ধ করা যায় না। তাই মায়ের জন্য অপেক্ষা!জীবনের সেলিব্রেশনে মেতে উঠতে চান লাস্যময়ী এই অভিনেত্রী। লাল, গোলাপি, কালো, হলুদ সব রঙের শাড়িতেই সমান উজ্জ্বল।

খোলা পিঠে লাল টিপের ইশারায় কখনো চমকে দিচ্ছেন নিজের আত্মবিশাসে। শাড়ির সাজে বিস্ময় এনেছেন ঋতু। ভারী গয়না আর সাদা-গোলাপি অঞ্জলি শাড়ি। ব্লাউজহীন সাজে অনন্য ঋতুপর্ণা। খোঁপায় ফুলের মালা তৈরি করেছে উৎসবের আমেজ।

হরি বিশ্বনাথনের পরিচালনা, শতরূপা সান্যালের প্রযোজনায় নতুন ছবি ‘বাঁশরি’। তাতেই স্ক্রিন শেয়ার করবেন অনুরাগ আর ঋতুপর্ণা। ইন্ডাস্ট্রি পাবে এক নতুন জুটি।ঋতু বলেন, নায়িকা ঋতুপর্ণার কোনো বিকল্প হয় না। নায়িকা ঋতুপর্ণা তো থাকবেই। কিন্তু নায়িকার আত্মপ্রকাশ আরো অভিনয়ের মাধ্যমে কেমন করে হবে? সেটাই চ্যালেঞ্জ।

ঐশ্বরিয়া রায় থেকে বিদ্যা বালন, সবাই এ পথেই তো গিয়েছেন। চ্যালেঞ্জটা বার বার নিতে হবে। কাজই আমার প্রথম প্রেম।ঋতুপর্ণা সেনগুপ্ত বক্স অফিসের সাফল্যের কথা ভেবে ছবি করেন না। তা হলে ২০০৮-এ ‘ইচ্ছে’র মতো ছবি করার কথা তিনি ভাবতেন না।এই পূজাতেই আসছে ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি ‘পার্সেল’।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা