শরিয়ত জাদেহকে বিয়ে করলেন জন সিনা
বিনোদন

শরিয়ত জাদেহকে বিয়ে করলেন জন সিনা

আন্তর্জাতিক ডেস্ক : কুস্তি আর বিনোদনের এই মিশেলে জন সিনা এককথায় অনন্য ডব্লিউডব্লিউই (WWE) অর্থাৎ ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট-এর তুমুল জনপ্রিয় তারকা রেসলার জন সিনা। । কিন্তু এত বড় সুপারস্টার বিয়ে করলেন সংগোপনে।

সম্প্রতি ফ্লোরিডায় ছোট্ট এক অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন জন সিনা ও তার বান্ধবী শায় শরিয়ত জাদেহ। তবে বিয়ের কথা এখনও নিজে থেকে জানান নি তারা। ফ্লোরিডার স্থানীয় সংবাদমাধ্যমে বিয়ের খবর ফাঁস হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে এসেছে।

কানাডার নাগরিক শরিয়ত জাদেহের সঙ্গে ২০১৯ সালের শুরু থেকেই প্রেমের সম্পর্কে জড়ান জন সিনা। তবে আগের সম্পর্কগুলোর অভিজ্ঞতা ভালো না হওয়ায় ব্যাপারটি গোপন রাখেন এই রেসলার ও হলিউড অভিনেতা। গত মাসে আংটিবদল হয় তাদের। বিয়ের রেজিস্ট্রির জন্য চলতি মাসের শুরুতে আবেদনও করেন তারা।

এবার দুজনে বিয়েটাও সেরে নিলেন, তবে সবার অগোচরে। ইরাকি বংশোদ্ভূত ২৯ বছর বয়সী শরিয়তজাদেহ ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে ভ্যানকুভারের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ২০১৮ সালে ডব্লিউডব্লিউই-এর নারী তারকা রেসলার নিকি বেল্লার সঙ্গে বিচ্ছেদের পর শরিয়ত জাদেহের সঙ্গে ঘনিষ্ঠ হন সিনা। ভ্যানকুভারে 'প্লেয়িং উইথ ফায়ার' ছবির শুটিংয়ে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাদের।

এর আগে নিকি বেল্লার সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিল ৪১ বছর বয়সী রেসলারের। বাগদানও হয়ে গিয়েছিল। কিন্তু এই সম্পর্ক স্থায়ী হয়নি। তারও আগে ২০০৯ সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। সেই সম্পর্ক টিকেছিল মাত্র ২ বছর।

সান নিউজ/পিডিকে/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ ম...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা