বিনোদন

আমাকে চাপ দেবেন না : নায়লা নাঈম

নিজস্ব প্রতিবেদক :

পুলিশি হয়রানির বিরুদ্ধে অভিযোগ করে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম বলেছেন, বিড়াল ফেলে দেয়ার জন্য পুলিশের চাপের কারণে তিনি মানসিকভাবে অসুস্থ বোধ করছেন। পুলিশ কর্তৃক মানহানি ও মানসিক হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি । শনিবার (১০ অক্টোবর) বিকালে নগরীর রেড অর্কিড রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নায়লা বলেন, ‍‘এই পুরো শহর ভবনে ঢেকে যাওয়ায় কুকুর এবং বিড়ালদের জন্য ঘুরে বেড়ানোর স্থান ক্রমশ কমে যাচ্ছে। তাই আমি ১০ থেকে ১২ বছর ধরে তাদের যত্ন নেয়ার চেষ্টা করছি।’

‘তবে প্রাণীদের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য আমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রতিবেশীরা আমার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ করে চলেছে,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, আমার ক্রিয়াকলাপের বিরুদ্ধে প্রতিবেশীরা প্রাণিসম্পদ ও পরিবেশ অধিদফরে অভিযোগ করেছেন। তবে সেখানকার কর্মকর্তারা আমার বাসা ঘুরে দেখার পর আমার প্রশংসা করেছিলেন।

‘কিন্তু বিড়ালগুলো ফেলে দেয়ার জন্য পুলিশ আমাকে চাপ দিচ্ছে। তারা মানসিকভাবে হয়রানি করছেন। পুনরায় পশুর থাকার ব্যবস্থা সাজানোর ক্ষেত্রে পুলিশের উচিত আমাকে সহযোগিতা করা,’ বলেন নায়লা নাঈম।

এছাড়া তার কাছে ৫০০টি বিড়াল রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করে তিনি বলেন, ‘আমার কাছে মাত্র ১২ থেকে ১৪টি বিড়াল রয়েছে যেগুলো অসুস্থ। আমি তাদের ভালো খাবার পরিবেশন করি এবং চিকিৎসা সরবরাহ করি।’

প্রাণী কল্যাণ কর্মী ফারজানা লিও বলেন, বিড়াল ও কুকুরের বন্ধু নায়লা নাঈম এখন প্রতিবেশীদের শত্রু। প্রাণী লালন পালন করা মানবিক কাজ, কোনো অপরাধ নয়। এই কাজের জন্য সবার উচিত তার প্রশংসা করা।

কর্মসূচিতে উপস্থিত একজন আইনজীবী বলেন, দেশের এমন কোনো আইন সম্পর্কে তিনি জানেন না যেখানে বিড়াল এবং কুকুর লালন-পালন করা নিষিদ্ধ।

উল্লেখ্য, নায়লা নাঈম বসবাস করেন রাজধানীর আফতাবনগরে। নিজের ফ্ল্যাটে তিনি অসংখ্য বিড়াল লালন-পালন করায় অন্যান্য ফ্লোরেও ব্যাপক দুর্গন্ধ ছড়ায় বলে প্রতিবেশীদের দীর্ঘদিনের আপত্তি ও অভিযোগ রয়েছে। ইতোপূর্বে এ বিষয়ে বাড্ডা থানায় বেশ কয়েকবার অভিযোগ করেছে ফ্ল্যাট মালিক সমিতি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

ডি থ্রির কোচ চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা