বিনোদন

অনুপ জালোটা-জসলিন মাথারুর বিয়ে? 

বিনোদন ডেস্ক :

হাসিমুখে বর বেশে ভজন সম্রাট অনুপ জালোটা পাশে লাজুক মুখে কনের সাজে বসে রয়েছেন জসলিন মাথারু। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছবিটি। প্রশ্ন উঠেছে তাহলে কি ৩৭ বছরের ছোট ছাত্রীর সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়ানোর মূলে জসলিন মাথারু। তিনিই ইনস্টাগ্রামে আপলোড করেছেন ছবিটি। যেখানে নিজে পরেছেন গোলাপি বিয়ের পোশাক। হাতে আবার রয়েছে ‘চূড়া’ও। যা কিনা সদ্য বিবাহিত মহিলারাই পরেন। পাশে দিব্যি হাসিমুখে পাগড়ি পরে পোজ দিয়েছেন অনুপ জালোটা। এ ছবির নেপথ্যের কাহিনি কি? এক প্রশ্নের উত্তরে জানান, বিয়ে তাদের হয়নি। এ ছবি আসলে তাদের আসন্ন সিনেমা ‘ওহ মেরি স্টুডেন্ট হ্যায়’র। করোনাকালে এ ছবির শুটিং শুরু করেন জসলিন এবং অনুপ। কিছুদিন আগেই আরও একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে অনুপ জালোটাকে দেখা যায় ব়্যাপারের বেশে। বাস্তবের অনুপ্রেরণাতেই তৈরি ছবিটি। যেখানে জসলিনের জন্য যোগ্য বর খুঁজে দিচ্ছে অনুপ জালোটার চরিত্র।

রিয়ালিটি শো ‘বিগ বস’-এর ১২তম আসরে জসলিন ও অনুপ জালোটার সম্পর্ক নিয়ে হইচই শুরু হয়। শোয়ে অনুপের প্রেমিকা হিসেবে গিয়েছিলেন জসলিন। পরে আবার অনুপ জালোটা দাবি করেছিলেন জসলিন তার মেয়ের মতো। ভোপাল নিবাসী ডাক্তার অভিনীত গুপ্তার সঙ্গে জসলিনের বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই বিয়ে ভেঙে যায়। তারপরই এই ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেন জসলিন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা