বিনোদন

যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন কঙ্গনা

বিনোদন ডেস্ক :

কর্ণাটকে কৃষকদের ‘খামার বিল’ নিয়ে টুইটারে কুটুক্তি করার অভিযোগে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত সেপ্টেম্বরে কঙ্গনার করা সেই টুইট ক্ষুব্ধ করে তুলেছে অনেককেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কঙ্গনার শাস্তিও দাবি করেছেন। সেই টুইটের সূত্র ধরে অভিনেত্রীর বিরুদ্ধে একজন কৃষক কর্ণাটকের একটি আদালতে মামলা করেছেন। সেই মামলা কঙ্গনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

উক্ত টুইটটিতে এ অভিনেত্রী সম্প্রতি ভারতে পাস হওয়া ‘খামার বিল’র বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছিলেন।

খামার বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর একটি টুইটের প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা গত ২১ সেপ্টেম্বর এক টুইটে লেখেন, ‘প্রধানমন্ত্রী, যদি কেউ ঘুমিয়ে থাকেন তবে তাকে ঘুম থেকে জাগানো যায়। যদি কেউ বুঝতে না পারে তবে তাকে ব্যাখা-বিশ্লেষণ দিয়ে বুঝানো যায়। তবে কেউ যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকে কিংবা না বোঝার অভিনয় করে তখন আপনি তাকে কিভাবে বুঝাবেন?

এই টুইটের পরেই বেশ ক্ষুব্ধ হয়ে পড়ে কৃষক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই। এরপর টুইটটি নিজের না বলে দাবি করেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমি কখনই কৃষকদের জঙ্গি বলিনি। যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি কৃষকদের জঙ্গি বলেছি তবে আমি ক্ষমা চাইব এবং চিরতরে টুইটার ছেড়ে দেব।’

এর আগে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়লেও ধারাবাহিকভাবেই তিনি নিজের বিতর্কিত মন্তব্য ও আচরণ চালিয়ে যাচ্ছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত ।

সান নিউজ/ পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

ডি থ্রির কোচ চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা