বিনোদন

ধর্ষকের লিঙ্গ কেটে দেয়া হোক : চঞ্চল

বিনোদন প্রতিবেদক : দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। নৃশংসতায় একটি ছাড়িয়ে যাচ্ছে অন্যটিকে। একটি ঘটনার রেশ না কাটতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। প্রতিবাদে পথে নামছে সাধারণ মানুষ। দাবি উঠছে আইন পরিবর্তনের। চলমান এসব বিষয় নিয়ে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদের একটা বড় অংশ নিশ্চুপ। তবে মুখ খুলতে শুরু করেছেন কেউ কেউ। তাদেরই অন্যতম ‘আয়নাবাজি’ খ্যাত তারকা চঞ্চল চৌধুরী। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে লিঙ্গ কেটে দেয়ার পক্ষে কথা বলেছেন।

নিজের ফেসবুক পেইজে চঞ্চল লিখেছেন, ‘লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা। মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়। প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেয়া হোক। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোনো অধিকার না থাকে। তাহলেই এই বর্বরতা থেমে যাবে।’নাটক ও চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, ‘এমন কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোনো মায়াকান্না আমরা শুনতে চাই না। সেই সাথে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই। শাস্তি হোক দৃষ্টান্তমূলক। এর বাইরে কোনো কথা নাই। হোক প্রতিবাদ।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা