স্কুল খোলা না গেলে অটোপাসের ইঙ্গিত
শিক্ষা

স্কুল খোলা না গেলে অটোপাসের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর ও নভেম্বরকে কেন্দ্র করে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। স্কুল খুললে তার ওপর পরীক্ষা নিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন করা হবে। স্কুল খোলা সম্ভব না হলে পরীক্ষায় অটোপাস ছাড়া উপায় থাকবে না।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষাভিত্তিক মূল্যায়ন করতে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের প্রস্তুতি সংক্রান্ত সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

কোভিড-১৯ পরিস্থিতিতে আর্থিক কারণে কিন্ডারগার্টেন (কেজি) স্কুল বন্ধ হয়ে গেলে ক্যাচমেন্ট এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই সব স্কুলের শিক্ষার্থীদের ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিনিয়র এই সচিব।

মো. আকরাম-আল- হোসেন বলেন, করোনা পরিস্থিতির মধ্যে কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে, তা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে অক্টোবর ও নভেম্বরে স্কুল খোলা যেতে পারে, সেই প্রস্তুতি নিয়ে দু’টি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি ও তা চূড়ান্ত করা হয়েছে। যে মাসে স্কুল খোলা যাবে, সেই সিলেবাস পড়িয়ে ক্লাস মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের উন্নীত করা হবে। স্কুল খোলা না গেলে পরীক্ষা ও মূল্যায়ন করা সম্ভব হবে না, অটোপাস ছাড়া উপায় থাকবে না।

তবে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সচিব।

গণশিক্ষা সচিব বলেন, ‘দেশে অসংখ্য কিন্ডারগার্টেন আছে, যেগুলো আর্থিক কারণে বন্ধ হয়ে যেতে পারে। আমরা এরই মধ্যে নির্দেশনা দিয়েছি, সব ডিপিওকে (জেলা প্রাথমিক শিক্ষা অফিস), যদি কেজি স্কুল বন্ধ হয়ে যায়, তাহলে সেই স্কুলের শিক্ষার্থীরা ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করায়। কোনো স্টুডেন্ট বাদ যাবে না।’

সচিব বলেন, ‘করোনা পরিস্থিতিতে অনেক কেজি স্কুল বন্ধ রয়েছে। আর্থিক সঙ্কটে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে এবং ঝরেপড়ার হারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরাও। এ বিষয়ে প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকদের দায়িত্ব দিয়েছি। কোভিডের পর যখন স্কুল খুলবে, তার আগেই নিজেদের স্কুলের জন্য পরিকল্পনা তৈরি করবেন তারা। সেই পরিকল্পনায় সবকিছু থাকবে, নিরাপত্তা, ঝরেপড়া। সঠিকভাবে সব মেইনটেন করতে পারলে আশা করি, আমাদের যে আশঙ্কা যে ঝরেপড়া, সেটা হয়তো অনেকটাই রোধ করতে পারবো।’

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা