ছবি-সংগৃহীত
শিক্ষা

সিলেবাস নিয়ে মাউশি’র ৬ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি হঠাৎ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১৪ দিনের এই ছুটি বাতিলের ফলে পরিবর্তন এসেছে শিক্ষাপঞ্জিতে। এই সময়ে শিক্ষকরা কী পড়াবেন তার নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংস্থাটির নতুন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

আরও পড়ুন : স্কুলে অনুপস্থিত ৩৪ শিক্ষককে শোকজ

রোববার (২৩ জুলাই) মাউশির মাধ্যমিক শাখা থেকে প্রকাশিত নতুন ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।

১. নতুন শিক্ষাক্রম অনুযায়ী সব বিষয়ের জন্য নির্ধারিত সব শিখন অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। কোনো শিখন অভিজ্ঞতা কোনোভাবে অসম্পূর্ণ রাখা যাবে না।

২. ১০ নভেম্বরের মধ্যে সব শিখন অভিজ্ঞতা সম্পন্ন করে ‍১১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শেষ করতে হবে।

৩. বিদ্যমান কর্মদিবসের মধ্যে কীভাবে ষান্মাসিক মূল্যায়নের পরের শিখন অভিজ্ঞতাগুলো সম্পন্ন করা যেতে পারে, সে সম্পর্কিত বিষয়ভিত্তিক নির্দেশনা বা গাইডলাইন তৈরি করা হয়েছে। সব শিক্ষককে ওই গাইডলাইন অনুসরণ করতে হবে।

৪. ২৩ জুলাই থেকে নতুন গাইডলাইনস অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করতে হবে।

আরও পড়ুন : শিক্ষকদের আন্দোলনের উসকানি আছে

৫. গাইডলাইন অনুসরণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ট্রেইনার, জেলা-উপজেলা পর্যায়ের প্রশিক্ষকদের কাছ থেকে জেনে নেওয়া যেতে পারে।

৬. এ নির্দেশনা শুধু ২০২৩ শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য। ২০২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষক সহায়িকা অনুসরণ করে যথানিয়মে কার্যক্রম চলবে।

এরআগে বুধবার (১৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ফলে শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যে গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটি এখন আর হচ্ছে না।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এই ছুটি শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

জানা গেছে, নির্বাচনের কারণে শিক্ষাবর্ষের মেয়াদ এক মাস কমানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। এ পরিস্থিতিতে বাকি থাকা কর্মদিবসে ষান্মাসিক মূল্যায়নের পরের নতুন শিক্ষাক্রমের শিখন অভিজ্ঞতাগুলো সম্পন্ন করতে শিক্ষকদের জন্য একগুচ্ছ বিষয়ভিত্তিক নির্দেশনা বা গাইডলাইন তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে ওই গাইডলাইনগুলো প্রকাশ করা হয়। অধিদফতর বলছে, এনসিটিবি থেকে পাওয়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের নতুন গাইডলাইনগুলো অনুসরণ করে সব শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালাতে হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা