ফাইল ছবি
শিক্ষা

শিক্ষকদের উৎসব ভাতা ছাড়

শিক্ষা ডেস্ক: এমপিওভূক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে। আগামী ২৬ জুন পর্যন্ত শিক্ষকরা ব্যাংক থেকে এ টাকা তুলতে পারবেন।

আরও পড়ুন: শাবিপ্রবির ১০ শিক্ষার্থী বহিষ্কার

মঙ্গলবার (২০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহা-২০২৩ এর উৎসব ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে গবেষণায় বরাদ্দ বাড়ছে না

প্রসঙ্গত, প্রতি মাসে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে থাকে। একইভাবে তাদের উৎসব ভাতাও দেওয়া হয়। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা