ছবি : সংগৃহিত
শিক্ষা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন ড. মোয়াজ্জম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন ড. মো. মোয়াজ্জম হোসেন।

আরও পড়ুন: ক্যাম্পাস স্থানান্তরের নেপথ্যে ড. ওবায়দুল্লাহ

গত শনিবার (১৭ জুন) সম্প্রতি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নিয়োগের পরিপ্রেক্ষিতে এ পদে যোগদান করেন তিনি।

পরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. মো. মোয়াজ্জম হোসেন সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ফেনী ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ফের আন্দোলনে এমআইইউ শিক্ষার্থীরা

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার এবং পানি উন্নয়ন বোর্ড ও শ্রম পরিদফতরের সহকারী পরিচালক পদমর্যাদায় ২৮ বছর কর্মরত ছিলেন তিনি।

২০১৪ সালে বাংলাদেশের উচ্চ শিক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন ড. মো. মোয়াজ্জেম হোসেন।

গত ১৭ জুন (শনিবার) মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর রেজিস্ট্রার হিসেবে যোগদান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ১৮ জুন অনুষ্ঠিত এক অভ্যর্থনা সভায় কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

আরও পড়ুন: প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো

এ সময় ড. মো. মোয়াজ্জেম হোসেন মানারাত বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা