সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার হলেন ড. মোঃ ইকতিয়ার উদ্দিন 

নিনা আফরিন, (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)এর নতুন রেজিস্ট্রার (অ.দা.) হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়া জেলার গাবতলী উপজেলার কৃতি সন্তান, পবিপ্রবি'র বিএনপি পন্থী সাদা দলের সাধারণ সম্পাদক ও ইউট্যাব এর যুগ্ম সম্পাদক এবং পবিপ্রবি'র কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ণ বিভাগের সিনিয়র প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন ।

আরও পড়ুন: এসএসসির সংশোধিত সিলেবাস প্রকাশ

রোববার (৫ জানুয়ারী) বর্তমান রেজিস্ট্রার প্রফেসর মোঃ আবদুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রোভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফকে ধন্যবাদ জানান।

দায়িত্বে যোগদান করে ড. ইকতিয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে এই দায়িত্ব এটি আমার জন্য এক অসাধারণ সম্মান এবং চ্যালেঞ্জ। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সবার প্রতি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় যিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। রেজিস্ট্রার হিসেবে আমার প্রধান দায়িত্ব হবে প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং শিক্ষার মান উন্নয়নে অবদান রাখা। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ও শিক্ষকদের গবেষণা এবং পাঠদানে সহযোগিতা করতে প্রশাসনকে আরও দক্ষ ও স্বচ্ছ করে তুলতে আমি সর্বদা সচেষ্ট থাকব।

ড. ইকতিয়ার বলেন, আমি বিশ্বাস করি, একটি প্রতিষ্ঠান কেবল তখনই এগিয়ে যেতে পারে, যখন সবার সম্মিলিত প্রচেষ্টা থাকে। আমি সবার মতামত ও সমর্থনকে মূল্যায়ন করব এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় নিয়ে যেতে কাজ করব।

তিনি বলেন, আমি এই দায়িত্ব পালন করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। সবার সহযোগিতা পেলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমাদের বিশ্ববিদ্যালয়কে গর্বের স্থানে পৌঁছে দিতে। তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নতুন রেজিস্ট্রারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্বে আমাদের পবিপ্রবিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা একসঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি এবং নতুন দিগন্ত উন্মোচনে সক্ষম হব। তিনি নতুন রেজিস্ট্রার এর সাফল্য ও সুস্থতা কামনা করেন।

প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কৃষিতে বিএসসি (অনার্স) এবং ২০০৫ সালে কৃষি সম্প্রসারণ এর উপর এমএস ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি চায়না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি এবং ২০২১ সালে নেদারল্যান্ডের ওয়াখিনিংগেন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানী ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষক জীবনে তিনি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ণ বিভাগের ২০০৬ সালে প্রভাষক, ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সাল থেকে বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। তিনি জুলাইয়ের বিপ্লব পরবর্তী আগষ্টে পবিপ্রবি'র গুরুত্বপূর্ণ আইকিউএসি সেল এর পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি কর্নেল ইউনিভার্সিটি আমেরিকা ও আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন কেন্দ্র চায়নার রিসার্চ ফেলো হিসেবে দীর্ঘদিন কাজ করেন। ড. ইকতিয়ার জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেন।

ড. মোঃ ইকতিয়ার উদ্দিন ১৯৭৯ সালের ২৮ অক্টোবর বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম ছালামতুল্লাহ এবং মা গৃহিণী আলতাফুন্নেছার ঘরে জন্মগ্রহন করেন। তিনি সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা