ছবি : সংগৃহিত
শিক্ষা
বিএসএমএমইউ উপাচার্য

প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ উদ্ভূত পরিস্থিতি সমাধানে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের গড়ে তোলা হবে

মঙ্গলবার (১৩ জুন) শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, তারা আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আমার ছেলেমেয়ের মতো। আমি তাদের সাহায্য করতে চাই। তাদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের দাবি আদায়ে স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের সঙ্গে কথা বলেছি। তারা শিক্ষার্থীদের কাছ থেকে সময় নিতে বলেছেন।

উপাচার্য বলেন, আমি আন্দোলনরত দুই শিক্ষার্থীকে জানিয়েছি যেন তারা মন্ত্রীর সঙ্গে আলোচনায় থাকেন। যদি এতে সমাধান না হয় প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর কাছে যাবো।

আরও পড়ুন: আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

আমি তাদের সহযোগিতা করতে চাই জানিয়ে তিনি বলেন, যদি তারা আমার সাহায্য চান। শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি উপস্থাপন করুক।

প্রশিক্ষণার্থী চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে কোর্স আউট হওয়ার ঝুঁকির কথাও উপাচার্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, আজ একদিন তারা কর্মবিরতি দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম আছে, টানা তিনদিন কেউ কর্মবিরতি দিলে তাদের কোর্স আউট হয়ে যাওয়ার ঝুাঁকি আছে। এটা যেন তারা মাথায় রাখে। আমাদের আইনে আছে এটা।

আরও পড়ুন: বারান্দায় বসে অফিস করলেন অধ্যক্ষ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থী পাঁচ শতাধিক চিকিৎসক এর আগে এদিন সকাল থেকে ৫০ হাজার টাকা ভাতা দাবিসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন। মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত করার দাবিতে আন্দোলনে অংশ নেন তারা।

উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এরপর চিকিৎসকদের দাবির বিষয়ে ৭ দিন সময় চান।

আরও পড়ুন: ঢাবিতে ভূমিকম্প বিষয়ক সেমিনার

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলাপ করে বলেছি আর্থিক ভাতার বিষয়টি সরকারের ওপর নির্ভর করে।

আগামী সাতদিনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করে অর্থ বরাদ্দ পেলে পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা