ছবি-সংগৃহীত
শিক্ষা

র‍্যাগিংয়ে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

সান নিউজ ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হলে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে হবে। র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে

বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়য়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের আয়োজনে ‘র‍্যাগিং বিরোধী সচেতনতা ও কাউন্সিলিং’ বিষয়ক কর্মশালায় উপাচার্য এসব কথা জানান।

তিনি বলেন, কাউন্সিলিং এবং মোটিভেশন যেকোনো মানসিক চাপকে কমিয়ে দিতে সাহায্য করে। শিক্ষার্থীদের যে কোন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট আছে। বিশ্ববিদ্যালয়কে র‍্যাগিং মুক্ত গড়ে তুলতে শিক্ষার্থীসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন: চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। আরও ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর।

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার। ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের সেকশন অফিসার সাইফা আলমের সঞ্চালনায় দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ১০০ জন জ্যেষ্ঠ শিক্ষার্থী অংশ নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা