ছবি : সংগৃহিত
শিক্ষা
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম

বিএনডিপি’র কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্মের (বিএনডিপি) তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন : অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

সোমবার (২০ মার্চ) সংগঠনটি কমিটির বিষয়টি নিশ্চিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তৃতীয় কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মূলহাম হায়দার গালিব ও সাধারণ সম্পাদক পদে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাঈন আল মুবাশ্বির নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : প্রশ্নফাঁসে কারাগারে বুয়েট শিক্ষক

শনিবার (১৮ মার্চ) দেশব্যাপী বিএনডিপি’র সদস্যদের সরাসরি ও অনলাইনে প্রাথমিক পর্বের ভোট গ্রহণ করা হয়। প্রাথমিক পর্বে নির্বাচিত ১৫ জন সদস্য পরবর্তীতে মনোনীত ৮ জন সদস্য সহ মোট ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেন।

বিএনডিপির তৃতীয় কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে ফারহানা বিনতে জিগার ফারিনা ও নূর মোহাম্মদ শুভ।

আরও পড়ুন : ৪৫তম বিসিএসের প্রিলি ১৯ মে

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসরাত জেরিন পায়েল ও মো. আজম খান। সাংগঠনিক সম্পাদক পদে মো. শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে তানযিল আহমদ, অর্থ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাঈমুল ইসলাম আকাশ এবং প্রচার ও গণমাধ্যম সম্পাদক পদে ফয়সাল আহমেদ।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন, প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ফাহিম, প্রচার ও আই.টি সম্পাদক পদে আবু সুফিয়ান নোমান, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে মারুফ ইসলাম মুন্না, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মোহাম্মদ তানজিম নিরব, অনুষ্ঠান সম্পাদক পদে শাহীন আলম শরীফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল্লাহ মারুফ, বাংলা বিতর্ক সম্পাদক পদে মোয়াজ হাসান, ইংরেজি বিতর্ক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাশরিফ, বারোয়ারী বিতর্ক সম্পাদক পদে সাইয়্যেদ আম্মার আব্দুল্লাহ, কলেজ সম্পাদক পদে মুবিদুর রহমান নাবিল, স্কুল সম্পাদক পদে মো. আরিফ ইশতিয়াক এবং কার্যনির্বাহী সদস্য পদে ইব্রাহীম বিন ইসলাম।

আরও পড়ুন : নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা মেলা

বিএনডিপি’র তৃতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩ এ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী সভাপতি ফায়সাল মাহমুদ এবং উপ-প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এশা মনি৷

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা