সংগৃহীত
শিক্ষা

৪৫তম বিসিএসের প্রিলি ১৯ মে

সান নিউজ ডেস্ক : আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হবে।

আরও পড়ুন : বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি

রোববার (১৯ মার্চ) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে চলতি সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের দিন ধার্য করা হয়েছে। বিজি প্রেসের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। চলতি সপ্তাহে এ বিষয়ে ঘোষণা দেবে পিএসসি।

আরও পড়ুন : হজের ফ্লাইট শুরু ২১ মে

গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডার পদে নেওয়া হবে এক হাজার ২২ জন।

এই বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে চিকিৎসায় নিয়োগ হবে সবচেয়ে বেশি। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। আর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন : আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব

প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন থাকবে ২০০ নম্বরের। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন প্রার্থী। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা