শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা মেলা

জান্নাত জাহান জুঁই, (প্রতিনিধি) : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে প্রথমবারের মতো গবেষণা মেলা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন : পালিয়ে বেড়াচ্ছেন প্রধান শিক্ষক

দুদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি।সাতাশটি স্টলের সমন্বয়ে মেলাটি হচ্ছে। এই মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে।সংশ্লিষ্টরা বলছেন প্রকাশিত গবেষণা প্রদর্শনীর মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতেই তাদের এই আয়োজন।

গবেষণা মেলা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সৌমিত্র শেখর বলেন,পূর্বে কেবল জার্নালে লেখা প্রকাশ হতো তা অন্যরা জানতে পারতো না।সেই প্রথা ভেঙে এখন থেকে প্রতিবছর গবেষণা মেলা অনুষ্ঠিত হবে।আপগ্রেডেশন নেওয়ার জন্য যে কেবল গবেষণা প্রবন্ধ নয় সেটিও উপস্থাপন করা অন্যতম কাজ। এই কাজগুলো সামনে আসলে শিক্ষক শিক্ষার্থীরা উপকৃত হবে এবং বিশ্বমানের ক্যাম্পাস গড়ে তুলতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, মেলা উপলক্ষে একটি বিশেষ প্রকাশনাও প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়টি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা