সংগৃহীত
জাতীয়

ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে

সান নিউজ ডেস্ক : ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

আরও পড়ুন : ৭ জেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১২ টায় রেলভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।

রেলমন্ত্রী বলেন, ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদের আগাম টিকিট বিক্রি। এদিন দেয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিল ১৮, ৯ এপ্রিল ১৯, ১০ এপ্রিল ২০ ও ১১ এপ্রিল দেয়া হবে ২১ এপ্রিলের টিকিট।

আরও পড়ুন : রমজানে বন্ধ স্কুল-কলেজ, প্রাথমিকে ১৫

এর আগে মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। ঈদযাত্রার সব টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।

এতে স্টেশন কেন্দ্রিক ভিড় এবং সাধারণ মানুষের দুর্ভোগ হবে না। অনলাইনে যারা নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটতে পারবে না, সেই সব লোক অন্য কোনো উপায়ে গ্রামে ছুটবেন। অনিশ্চয়তার মধ্যে রেল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না বলেও জানান তিনি।

এ লক্ষ্যে ১ এপ্রিল থেকে কাউন্টারে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। আর ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের তথ্যগুলো ‘পক্ষপাতদুষ্ট’

নূরুল ইসলাম সুজন আরও জানান, ঈদ সামনে রেখে আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা