স্কুল মাঠে হাটুপানি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
শিক্ষা

স্কুল মাঠে হাটুপানি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

শফিক স্বপন ,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের আল-জাবির হাইস্কুলে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মাঠের পানি বেড়ে ক্লাসরুমে প্রবেশ করে। নিচু হওয়ায় পানি নিষ্কাশনের কোনো সুবিধা নেই বলে এমন সমস্যায় পড়েছে বিদ্যালয়টি।

আরও পড়ুন : হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ, ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যালয় মাঠে খেলতে না পারায় শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পানিছত্র এলাকার আল-জাবির হাই স্কুল মাঠে।

স্কুলের নেই পর্যাপ্ত ভবন। টিনের ছাউনি দেয়া ঘরে দীর্ঘদিন ধরে চলছে পাঠদান। যা একটু বৃষ্টি হলেই ছাত্র ছাত্রীদের পোড়তে হয় চড়ম ভোগান্তিতে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দুইটি টিনসেট ঘর ও ছোট দুইটি ভবন রয়েছে আল-জাবির হাই স্কুলে যা ছাত্র-ছাত্রীদের পাঠদান করতে পর্যাপ্ত নয়। বর্তমানে হাই স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচশত শিক্ষক রয়েছেন ১৭ জন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। পিছিয়ে নেই খেলাধুলায়ও।

আরও পড়ুন : সীমানা নির্মাণে বাঁধা, জমি দখলের অভিযোগ

সোমবার (৭ নভেম্ববর) সরেজমিনে, বিদ্যালয়ের মাঠেই হাঁটু পানি বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা স্কুলের কক্ষে যেতে পোহাতে হচ্ছে হাটু পানি। কেউ আবার পিছল খেয়ে পড়ে যায় কাঁদা পানিতে। কাঁদা-পানি পাড়ি দিয়ে বিদ্যালয় যাতায়াতে তাদের ভোগান্তি বাড়ছে। মাঠের ঘাস ও আগাছা পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে জলাবদ্ধ মাঠের বিরূপ পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, মাঠে জলাবদ্ধতার কারণে নিয়মিত খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশ করা যায় না। একটু বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে আসা-যাওয়া সমস্যা হয়। অনেক সময় যেতে-আসতে শরীরে কাঁদা লেগে যায় এতে ক্লাসের বিঘ্ন ঘটে।

আরও পড়ুন : পলাশবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মে...

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাবউদ্দীন জানান, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই মাঠটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মাঠের পানি বেড়ে ক্লাসরুমে প্রবেশ করে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি দেখা দেয়। মাঠের জলাবদ্ধতা দূরীকরণে মাটি ভরাটের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের উপস্থিতিও হ্রাস পায়। এতে পাঠদানও ব্যাহত হচ্ছে।

মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মো. হাবিব উল্লাহ খান বলেন, আল-জাবির হাই স্কুলের বিষয়ে এখনো কোন আবেদন হাতে পাইনি তবে আবেদন হাতে পেলে বিষয়টি আমার উধ্র্বতন কর্মকর্তাকে অবগত করবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা