সীমানা নির্মাণে বাঁধা, জমি দখলের অভিযোগ
সারাদেশ

সীমানা নির্মাণে বাঁধা, জমি দখলের অভিযোগ

মো.জাহাঙ্গীরআলম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নের মনশ্বর গ্রামে পৈত্রিক সম্পত্তির সীমানা নির্মাণে বাঁধা দিয়ে জোর পূর্বক জমি দখলের চেষ্টা।

আরও পড়ুন : পলাশবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

অভিযোগ সূত্রে, মনশ্বর গ্রামের মোঃ আব্দুল কাদের এর ছেলে মোঃ মনিরুজ্জামানের পৈত্রিক সম্পত্তির উপর সীমানা নির্মাণ করতে গেলে মোঃ রফিকুল ইসলাম সাদ্দাম,মোঃ আব্দুর রাজ্জাক,মোছাঃ স্নিগ্ধা বেগম, মোছাঃ রুপজান বেগম ও আলম মিয়া গং মিলে জোর পূর্বকভাবে জমি দখলের চেষ্টা ও সীমানা নির্মাণে বাঁধা দেন। জমির চারপাশে বেড়াটাটি ভাংচুর করে ও সুপারি গাছ সহ চারাগাছ ভেঙ্গে দেয়।

এই বিষয়ে মোঃ মনিরুজ্জামান জানান, আমার পৈত্রিক সম্পত্তির সীমানা নির্মানের সময় সন্ত্রাসী কায়দায় রফিকুল ইসলাম ও সাদ্দামের গং মিলে বাঁধা দিয়ে আমার সম্পত্তি দখলের পায়তারা করে আসতেছে এবং আমাকে বাড়ি থেকে বের করে দিবে এমনকি মেরে ফেলার হুমকি-ধামকি প্রদান করে আসতেছে। বর্তমানে আমি আমার পরিবার পরিজন নিয়ে আতংকিত অবস্থায় দিন পার করছি।

আরও পড়ুন : শাকিল হত্যা: বাবার অপেক্ষায় সন্তানরা

মোঃ মনিরুজ্জামান আরও জানান,এই সকল জমি-জামা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বারসহ গ্রাম্য সালিশের মাধ্যমে সীমানা নির্ধারন করে দেন। বর্তমানে আমার সীমানা নির্মানের জন্য ব্যবহারকৃত টিনের বেড়া সুপারি গাছ ও বিভিন্ন চারাগাছ সহ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

এই বিষয়ে রফিকুল ইসলাম সাদ্দামের কাছে জানতে চাইলে তিনি জানান আমি ওই সম্পত্তির মালিক তাই সীমানা করতে বাধাঁ দেই। গ্রাম্য সালিশের কথা জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান।

আরও পড়ুন : নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

এই বিষয়ে রাজারহাট থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

কিশোরগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফু...

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বি...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা