পলাশবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
সারাদেশ

পলাশবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : সারাদেশের ধারাবাহিকতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা চলমান রয়েছে ।

আরও পড়ুন : শাকিল হত্যা: বাবার অপেক্ষায় সন্তানরা

সোমবার (৭ নভেম্বর) সকালে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য নানামুখী প্রকল্প হাতে নিয়েছে ৷ মেলায় প্রযুক্তির বিভিন্ন সংস্করণ প্রদর্শন করা হবে।

ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, উপযোগী মানব সম্পদ সৃষ্টি, ডিজিটাল প্রযুক্তির আধুনিক সংস্করণের সাথে জনগণের সেতুবন্ধন তৈরি এবং ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি তুলে ধরাই ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’র অন্যতম প্রধান লক্ষ্য।

আরও পড়ুন : নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল এ বিষয়ে বিবৃতিতে বলেন, জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় ডিজিটাল প্রযুক্তি এবং তরুণ জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন স্থাপনের জন্য কার্যকর কর্মসূচি গ্রহণ অপরিহার্য। ডিজিটাল সংযুক্তি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ তৈরির অন্যতম ভিত্তি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তত্বাবধায়ক ডাঃ আনিছুর রহমান, মেডিক্যাল অফিসার ডাঃ মাহবুব আলমসহ ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিসহ সর্বসাধারন মানুষ।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে পান চাষির মুখে হাসি

বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর সমাপ্তি ঘটবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা