প্রতীকী ছবি
সারাদেশ

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ১১ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল- উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী কিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর মেয়ে সোহানা আক্তার (৭) ও রোকসানা খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে রোকসানা আক্তার (৮)।

আরও পড়ুন : লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, খেলার ছলে ওই দুই শিশু সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর মা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে সোহানা ও রোকসানার মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন : নোয়াখালীতে রোগী হত্যার অভিযোগ

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে আছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা